২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মার্কিন সিনেট প্যানেলে অনুমোদন পেল 'ফোনে আড়িপাতা' বিল

সন্ত্রাসবাদ মোকাবেলায় সন্দেহভাজনদের ওপর নজরদারি করতে আদালতের অনুমতি ছাড়াই টেলিফোনে আড়িপাতাসহ কঠোর আইনের বিধানসহ একটি বিলে বৃহস্পতিবার অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের সিনেট প্যানেল। ক্ষমতাসীন বিরপাবলিকান এবং বিরোধী ডেমোক্রেট উভয় দলই এ বিলটিতে সমর্থন দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2007, 11:40 AM

Updated : 26 Aug 2022, 08:48 PM

ওয়াশিংটন, অক্টোবর ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - সন্ত্রাসবাদ মোকাবেলায় সন্দেহভাজনদের ওপর নজরদারি করতে আদালতের অনুমতি ছাড়াই টেলিফোনে আড়িপাতাসহ কঠোর আইনের বিধানসহ একটি বিলে বৃহস্পতিবার অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের সিনেট প্যানেল। ক্ষমতাসীন বিরপাবলিকান এবং বিরোধী ডেমোক্রেট উভয় দলই এ বিলটিতে সমর্থন দিয়েছে। নতুন এ বিলে টুইনটাওয়ার হামলার পরবর্তী সময়ে এ ধরনের সব আড়িপাতার ঘটনায় জড়িত টেলিফোন কোম্পানিগুলোকে দায়মুক্তি দেওয়ারও সুপারিশ করা হয়েছে। কিন্তু এ ধরনের দায়মুক্তির বিরোধিতা করে ডেমোক্রেট দলের এক প্রেসিডেন্ট পদপ্রার্থী বলেছেন বিলটি ঠেকানোর চেষ্টা করবেন তিনি। 'সিনেট ইন্টিলিজেন্স কমিটি' ১৩ - ২ ভোটে এ বিলটি অনুমোদন করে। পশ্চিম ভার্জিনিয়ার ডেমোক্রেট নেতা এবং এ কমিটির চেয়ারমম্যান জন রকফেলার বলেছেন, এটি আইন হসেবে পাশ হলে তা জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা এবং নাগরিক অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ বিলটিতে মার্কিন সরকারকে আদালতের অনুমতি ছাড়াই যে কোনো বিদেশী 'সন্দেহভাজন সন্ত্রাসবাদী'র টেলিফোনে আড়িপাতার অনুমোদন দেওয়া হয়েছে। এমনকি তারা যুক্তরাষ্ট্রের ভেতরে কিংবা বাইরে কোনো মার্কিন নাগরিকের সঙ্গে কথা বলার সময়ও তা করা যাবে। হোয়াইট হাউসের দাবি অনুসারে আড়িপাতার সঙ্গে যুক্ত থাকা টেলিফোন কোম্পানিগুলোকে দায়মুক্তি দেওয়ার কথাও বলা হয়েছে এই বিলে। ২০০১ সালের ১১ সেপ্টেম্বরে টুইন টাওয়ার হামলার পর বুশ প্রশাসন গোপন আদালতের অনুমতি ছাড়াই আড়িপাতা কর্মসূচি শুরু করলে বিভিন্ন টেলিকম কোম্পানি ওই ঘটনায় জড়িয়ে পড়ে। তবে নাগরিক অধিকার রক্ষার কথা বিবেচনা করে এই বিলটিতে একটি গোপন আদালতের কাছ অুনমোদন নেওয়ার প্রক্রিয়াসহ কিছু বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। সিনেট প্যানেলের নেতারা জানান, সন্দেহভাজনদের চিহ্নিত করা এবং কাদের ফোনে আড়িপাতা হবে সে বিষয়ে একটি গোপন আদালত থেকে অনুমোদন নিতে হবে। তাছাড়া আড়িপেতে শোনা আলাপ থেকে কোনো ব্যক্তির পরিচয় ফাঁস হয়ে যাওয়া রোধ করতে ঘটনাক্রমে এসব আলাপে যুক্ত হয়ে যাওয়া নিরপরাধ আমেরিকানদের 'সনাক্তকরণের' মতো বিষয়গুলো মুছে ফেলা হবে। এদিকে, কানেকটিকাটের প্রভাবশালী সিনেটর এবং ডেমোক্র্যাট দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী ক্রিস ডোড বলেছেন, টেলিফোন কোম্পানিগুলোকে দায়মুক্তি দেওয়ার বিরোধী তিনি। তার নির্বাচনী প্রচারের জন্য খোলা ওয়েবসাইটে এই বিলটি ঠেকানোর জন্য যথাসম্ভব চেষ্টা করারও ঘোষণা দিয়েছেন তিনি বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৭২৮ ঘ.