২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পদত্যাগের আহ্বান নাকচ করে দিলেন মনমোহন সিং

পদত্যাগ করার আহ্বান নাকচ করে দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং। বামপন্থী মিত্রদের চাপের মুখে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু সহযোগিতা চুক্তি থেকে স্পষ্টতই পিছু হটার পর প্রধানমন্ত্রী সিং-কে পদত্যাগ করার জন্য ওই আহ্বান জানায় পার্লামেন্টের প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। তবে মনমোহন বলেছেন, তিনি এখনও ওই চুক্তির বিষয়ে আশাবাদী। ভারতের প্রধান দৈনিকগুলো শুক্রবার এ খবর ছেপেছে। প্রধানমন্ত্রী মনমোহন বলেন, "বিজেপি সহ সব দলেরই এ ধরনের দাবি জানানোর রাজনৈতিক অধিকার আছে।" তিনি বলেন, " আমি বলেছি আমাদের কিছু সমস্যা রয়েছে। আমরা একটা জোটে একত্রে কাজ করি। আমাদের একটি পথ খুঁজে বের করতে হবে এবং আমরা আশা ছাড়িনি।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2007, 08:10 AM

Updated : 26 Aug 2022, 08:48 PM

নয়াদিল্লি, অক্টোবর ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পদত্যাগ করার আহ্বান নাকচ করে দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং। বামপন্থী মিত্রদের চাপের মুখে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু সহযোগিতা চুক্তি থেকে স্পষ্টতই পিছু হটার পর প্রধানমন্ত্রী সিং-কে পদত্যাগ করার জন্য ওই আহ্বান জানায় পার্লামেন্টের প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। তবে মনমোহন বলেছেন, তিনি এখনও ওই চুক্তির বিষয়ে আশাবাদী। ভারতের প্রধান দৈনিকগুলো শুক্রবার এ খবর ছেপেছে। প্রধানমন্ত্রী মনমোহন বলেন, "বিজেপি সহ সব দলেরই এ ধরনের দাবি জানানোর রাজনৈতিক অধিকার আছে।" তিনি বলেন, " আমি বলেছি আমাদের কিছু সমস্যা রয়েছে। আমরা একটা জোটে একত্রে কাজ করি। আমাদের একটি পথ খুঁজে বের করতে হবে এবং আমরা আশা ছাড়িনি।" যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের বেসামরিক পরমাণু সহযোগিতা চুক্তিকে দেশের সার্বভৌমত্বের লঙ্ঘন এবং জাতীয় স্বার্থবিরোধী বলে ওই চুক্তির বিরোধিতা করে আসছে ক্ষমতাসীন জোটের অন্যতম গুরুত্বপূর্ণ মিত্র দেশটির বৃহত্তম বামপন্থী জোট। পার্লামেন্টে উত্থাপন না করে এখনই যুক্তরাষ্ট্রের সঙ্গে এ চুক্তি করলে কংগ্রেস সরকারের ওপর থেকে সমর্থন প্রত্যাহার করে নেওয়ার হুমকি দিয়েছে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়ার (সিপিআইএম) নেতৃত্বাধীন বামপন্থী জোট। বামপন্থীরা সমর্থন প্রথ্যাহার করে নিলে সরকারের অস্থিতিশীল হয়ে পড়ার আশঙ্কায় আপাতত এ চুক্তি থেকে কিছুটা পিছু সরে এসেছেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/১৩১৫ ঘ.