২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে অভিযান না চালাতে তুরস্কের প্রতি বুশের আহ্বান

উত্তর ইরাকে সেনা অভিযান না চালাতে বুধবার তুরস্কের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। তুরস্কের পার্লামেন্ট সরকারকে কুর্দি বিদ্রোহিদের বিরুদ্ধে সামরিক অভিযানের অনুমতি দেওয়ার পর এক সংবাদ সম্মেলনে বুশ এই আহ্বান জানান। প্রেসিডেন্ট বুশ বলেন, "তুরস্ককে আমরা পরিস্কার জানিয়ে দিতে চাই যে, ইরাকে সেনা পাঠানোর ব্যাপারে তাদের কোন স্বার্থ আছে বলে আমরা মনে করছি না।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2007, 03:36 PM

Updated : 26 Aug 2022, 08:47 PM

ওয়াশিংটন, অক্টোবর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- উত্তর ইরাকে সেনা অভিযান না চালাতে বুধবার তুরস্কের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। তুরস্কের পার্লামেন্ট সরকারকে কুর্দি বিদ্রোহিদের বিরুদ্ধে সামরিক অভিযানের অনুমতি দেওয়ার পর এক সংবাদ সম্মেলনে বুশ এই আহ্বান জানান। প্রেসিডেন্ট বুশ বলেন, "তুরস্ককে আমরা পরিস্কার জানিয়ে দিতে চাই যে, ইরাকে সেনা পাঠানোর ব্যাপারে তাদের কোন স্বার্থ আছে বলে আমরা মনে করছি না।" তিনি আরও বলেন, "ইরাকে ইতোমধ্যে তুর্কি সেনা আছে। সেখানে আরও সেনা পাঠানো প্রয়োজন বলে আমরা মনে করি না।" যুক্তরাষ্ট্র আশঙ্কা করছে তুরস্ক উত্তর ইরাকে সেনা অভিযান শুরু করলে ইরাকের তুলনামূলক শান্ত এই অঞ্চল আবার অস্থিতিশীল হয়ে পড়তে পারে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২১৩১ঘ.