২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বুশ এবং কংগ্রেসকে নিয়ে হতাশ মার্কিনিরা: জরিপ

মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ এবং বর্তমান ডেমোক্রেট নিয়ন্ত্রিত কংগ্রেস মার্কিনিদের কাছে ক্রমাগত জনপ্রিয়তা হারাচ্ছে। আগের জরিপে এ মাসের রেকর্ড পরিমাণ কম সমর্থনের পর আবারও নতুন করে সমর্থন হারিয়েছেন প্রেসিডেন্ট বুশ। বুধবার প্রকাশিত রয়টার্স/জগবি জনমত জরিপের ফলে মার্কিনিদের এ হতাশা ফুটে উঠেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2007, 12:16 PM

Updated : 26 Aug 2022, 08:47 PM

ওয়াশিংটন, অক্টোবর ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ এবং বর্তমান ডেমোক্রেট নিয়ন্ত্রিত কংগ্রেস মার্কিনিদের কাছে ক্রমাগত জনপ্রিয়তা হারাচ্ছে। আগের জরিপে এ মাসের রেকর্ড পরিমাণ কম সমর্থনের পর আবারও নতুন করে সমর্থন হারিয়েছেন প্রেসিডেন্ট বুশ। বুধবার প্রকাশিত রয়টার্স/জগবি জনমত জরিপের ফলে মার্কিনিদের এ হতাশা ফুটে উঠেছে। প্রেসিডেন্ট পদে বুশের পক্ষে সমর্থন আগের ২৯ শতাংশ থেকে কমে ২৪ শতাংশে দাঁড়িয়েছে। বর্তমান কংগ্রেসের পক্ষে সমর্থন আগেরবারের মতোই ১১ শতাংশে স্থির রয়েছে। মার্কিন নাগরিকদের প্রায় চার ভাগের একভাগ অর্থাৎ মাত্র ২৬ শতাংশ মনে করেন যুক্তরাষ্ট্র সঠিক পথে চলছে। জরিপের ফলে বলা হয়েছে, " মার্কিনিদের কাছে এখন একটি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দেখা দিয়েছে, তা হল, এ সরকার তাদের জন্য কতোটা প্রাসঙ্গিক।" জরিপ প্রতিষ্ঠান জন জগবি জানায়, "জরিপে অংশগ্রহণকারীরা বলেছে, স্বাস্থ্যসেবা, শিক্ষা, যুদ্ধ এবং অভিবাসন ইসুতে সঠিক পদক্ষেপ চান তারা। একইসঙ্গে তারা এটাও বলেছেন যে, প্রত্যাশামতো এসব পদক্ষেপ নেওয়া হবে বলেও মনে করেন না তারা।" অর্থনীতি এবং বিদেশ নীতির ক্ষেত্রেও মার্কিনিদের হতাশা ফুটে উঠেছে। বিদেশনীতির ক্ষেত্রে মাত্র ১৮ শতাংশ মার্কিনি ইতিবাচক মত দিয়েছে। এর আগের জরিপে তা ছিল ২৪ শতাংশ। আর অর্থনীতির ক্ষেত্রে ২৬ শতাংশ বর্তমান প্রশাসনকে সমর্থন করেছে। যা আগের জরিপে ছিল ৩০ শতাংশ। ১০ অক্টোবর থেকে ১৪ অক্টোবরের মধ্যে ৯৯১ জন সম্ভাব্য ভোটারের ওপর টেলিফোন সাক্ষাৎকারের মাধ্যমে এ জরিপ চালানো হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৮০৫ ঘ.