২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বেথলেহেম সফরে এসে শান্তির কথা শোনালেন রাইস

যীশু খ্রীষ্টের জন্মস্থান পবিত্রনগরী বেথলেহেমে বুধবার এক বিরল সফর করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইস। শান্তি সম্মেলন নিয়ে আলাপ করতে মধ্যপ্রাচ্যে এসে ইহুদি, খ্রিস্টান ও মুসলিমদের পবিত্র তীর্থ বেথলেহেম সফরে শান্তির কথাই বলেছেন তিনি। রাইস সেখানে 'চার্চ অব নেটিভিটি'তে যান এবং পরে মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়া নিয়ে ফিলিস্তিনের নাগরিক নেতৃবৃন্দ, শিক্ষাবিদ ও ব্যবসায়ীদের সঙ্গে এক গোলটেবিল আলোচনায় অংশ নেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2007, 11:42 AM

Updated : 26 Aug 2022, 08:47 PM

বেথলেহেম, অক্টোবর ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - যীশু খ্রীষ্টের জন্মস্থান পবিত্রনগরী বেথলেহেমে বুধবার এক বিরল সফর করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইস। শান্তি সম্মেলন নিয়ে আলাপ করতে মধ্যপ্রাচ্যে এসে ইহুদি, খ্রিস্টান ও মুসলিমদের পবিত্র তীর্থ বেথলেহেম সফরে শান্তির কথাই বলেছেন তিনি। রাইস সেখানে 'চার্চ অব নেটিভিটি'তে যান এবং পরে মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়া নিয়ে ফিলিস্তিনের নাগরিক নেতৃবৃন্দ, শিক্ষাবিদ ও ব্যবসায়ীদের সঙ্গে এক গোলটেবিল আলোচনায় অংশ নেন। রাইস বলেছেন, "এখানে, আমার প্রভু আমার ত্রাতা যীশুর জন্মস্থানে আসা এক অনন্য সাধারন এক দারুণ অনুপ্রেরণার অভিজ্ঞতা।" মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, এ সফর তাকে মনে করিয়ে দিয়েছে যে, "এখানে এই ভূমিতে পরষ্পরের সঙ্গে একত্রে মিলেমিশে থাকার ইতিহাস নিয়ে এই একেশ্বরবাদী ধর্মগুলোর সামনে নিজেদের মতপার্থক্য দূর করার, হিংসা বিদ্বেষ দূরে সরিয়ে রাখার, ধর্মের শক্তিকে ক্ষত সারিয়ে তোলার শক্তিতে পরিণত করার, বৈষম্যের পরিবর্তে ধর্মকে সংহতির শক্তিতে পরিণত করার এক দারুণ সুযোগ রয়েছে।" নভেম্বর ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের আনাপোলিসে পরিকল্পিত মধ্যপ্রাচ্য শান্তি সম্মেলনের আগে এটা রাইসের প্রস্তুতিমূলক সফর। অন্যান্য সফরের চেয়ে ব্যতিক্রমী এ সফরে এই প্রথম বেথলেহেমে গেলেন রাইস। এ বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তারা বলেছেন, " সাধারনত এসব সফরে অনেক বৈঠক নিয়ে ব্যস্ত থাকি আমরা। বিগত অনেকগুলো সফরে হাঁপিয়ে উঠেছিলেন তিনি (রাইস)। তিনি মনে করছিলেন যে সামাজিক স্তরে মেলামেশা হয়ে উঠছে না তার, তাই এ ব্যাতিক্রমী সফরের আয়োজন।" তবে, বেথলেহেমের প্রবেশ পথকে ঘিরে ইসরায়েলের নির্মিত নিরাপত্তা প্রাচীরের পাশ দিয়ে কড়া প্রহরায় সাইরেন বাজাতে বাজাতে রাইসের গাড়ি বহরের এগিয়ে চলার দিকে তেমন কোনো আমল দেয়নি বেথলেহেম বাসীরা। আর এ প্রাচীরকে বহু বছর ধরেই ইসরায়েলি দখলদারিত্বের উদ্ধত প্রতীক হিসেবেই দেখে আসছে ফিলিস্তিনিরা। পবিত্র তীর্থ সফরের পর ফিলিস্তিনের সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে গোলটেবিল বৈঠকে অংশ নেন রাইস। মধ্যপ্রাচ্য সংকট নিরসনে ওয়াশিংটনের আন্তরিকতা বোঝাতেই স্থানীয় নাগরিকদের সঙ্গে এ বৈঠক আয়োজন করা হয়ে বলে জানিয়েছেন কর্মকর্তারা। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৭৩০ ঘ.