২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চাদের উত্তর ও পূর্বাঞ্চলে জরুরি অবস্থা জারি

চাদের সীমান্তবর্তী পূর্বাঞ্চল ও দুর্গম মরুময় উত্তরাঞ্চলে মঙ্গলবার জরুরি অবস্থা জারি করেছে সরকার। ওই অঞ্চলে জাতিগত সংঘাতে কমপক্ষে ২০ জন নিহত হওয়ার পর জরুরি অবস্থা জারি করা হলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2007, 05:17 PM

Updated : 26 Aug 2022, 08:47 PM

এনডিজামিনা, অক্টোবর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- চাদের সীমান্তবর্তী পূর্বাঞ্চল ও দুর্গম মরুময় উত্তরাঞ্চলে মঙ্গলবার জরুরি অবস্থা জারি করেছে সরকার। ওই অঞ্চলে জাতিগত সংঘাতে কমপক্ষে ২০ জন নিহত হওয়ার পর জরুরি অবস্থা জারি করা হলো। সরকারের এক বিবৃৃতিতে বলা হয়, জরুরি অবস্থা চলাকালীন পূর্বাঞ্চলীয় কুয়াদ্দি ও ওয়াদি ফিরা এলাকা এবং উত্তরাঞ্চলের বিইটি এলাকায় সাধারণ জনগণ, যানবাহন ও গণমাধ্যম কর্মীদের চলাচল নিয়ন্ত্রিত থাকবে। এতে আরও বলা হয়, ওই এলাকায় গত কয়েকদিনে সংঘর্ষে কমপক্ষে ২০ জন নিহত হওয়া ও সংঘর্ষ ছড়িয়ে পড়ার কারণে জরুরি অবস্থা জারি করা হলো। তামা যোদ্ধাদের একটি গ্র"প উত্তরাঞ্চলীয় গুয়েরেদা শহর ছেড়ে সুদান সীমান্তের দিকে অগ্রসর হলে তামা ও জাগহাওয়া স