২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে গাড়িবোমা হামলায় তিন সেনাসহ নিহত ১০

ইরাকের রাজধানী বাগদাদ ও উত্তরাঞ্চলীয় মসুল শহরে মঙ্গলবার গাড়িবোমা হামলায় তিন সেনাসহ ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১০০ জন। ইরাকি পুলিশ এ খবর জানিয়েছে। পুলিশ জানায়, মধ্য বাগদাদের একটি রাস্তায় সেনা বহরকে লক্ষ্য করে একটি গাড়িবোমা হামলায় তিন সেনা ও তিন জন সাধারণ মানুষ নিহত হন। এতে আহত হন পাঁচ সেনাসহ কমপক্ষে ২৫ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2007, 03:14 PM

Updated : 26 Aug 2022, 08:47 PM

বাগদাদ, অক্টোবর ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরাকের রাজধানী বাগদাদ ও উত্তরাঞ্চলীয় মসুল শহরে মঙ্গলবার গাড়িবোমা হামলায় তিন সেনাসহ ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১০০ জন। ইরাকি পুলিশ এ খবর জানিয়েছে। পুলিশ জানায়, মধ্য বাগদাদের একটি রাস্তায় সেনা বহরকে লক্ষ্য করে একটি গাড়িবোমা হামলায় তিন সেনা ও তিন জন সাধারণ মানুষ নিহত হন। এতে আহত হন পাঁচ সেনাসহ কমপক্ষে ২৫ জন। এছাড়া উত্তরাঞ্চলীয় মসুল শহরের একটি পুলিশ স্টেশনে ট্রাকবোমা হামলায় চার জন নিহত ও কমপক্ষে ৭৫ জন আহত হন বলে পুলিশ জানায়। বাগদাদের উত্তরে জায়ুনা জেলায় বন্দুকধারীরা একটি পুলিশ চেকপয়েন্টে হামলা চালালে তিন পুলিশ সদস্য নিহত ও দুজন আহত হন। চলতি বছর ইরাকে অতিরিক্ত ৩০ হাজার মার্কিন সেনা পাঠানোর পর বাগদাদ ও আশপাশের এলাকায় সংঘাতের ঘটনা কমলেও পুলিশ ও নিরাপত্তা কর্মীদের ওপর গাড়িবোমা হামলা বৃদ্ধি পেয়েছে। আল-কায়েদা স