বাগদাদ, অক্টোবর ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - বাগদাদের কাছে একটি চেকপয়েন্টে সোমবার এক আত্মঘাতী গাড়িবোমা হামলায় আল কায়েদাবিরোধী উপজাতীয় পুলিশের এক ইউনিটের ছয় সদস্য নিহত হয়েছে। ইরাকি পুলিশ একথা জানিয়েছে।
পুলিশ জানায়, ইরাকের রাজধানী বাগদাদের ৮০ কিলোমিটার উত্তরে বালাদের কাছের ওই হামলায় আরও বেশ কয়েকজন আহত হয়েছে।
সোমবারের হামলাটি ছিল ইরাকে আল কায়েদার ধর্মীয় উগ্রবাদ এবং বেসামরিক লোকদের বেপরোয়া হত্যার বিরোধী সুন্নি আরব অধুষ্যিত সালাহউদ্দিন প্রদেশের উপজাতীদের জোট "সালাহউদ্দিন এওকেনিংস কাউন্সিল" এর সদস্যদের ওপর সর্বশেষ হামলা।
একই ধরনের কাউন্সিল আনবার এবং দিয়ালা প্রদেশেও গঠন করা হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/১৬১৩ ঘ.
bdnews24