কলম্বো, অক্টোবর ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- শ্রীলংকার সংঘাতময় উত্তরাঞ্চলে সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে ১১ তামিল টাইগার বিদ্রোহী নিহত হয়েছেন। এ সময় এক সেনা সদস্যও নিহত হয়েছেন বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন।
ন্যাশনাল সিকিউরিটির মিডিয়া সেন্টারের মুখপাত্র জানান, "উত্তরাঞ্চলের ভাভুনিয়া এলাকায় সংঘষের্র সময় সেনাবাহিনী নয় বিদ্রোহীকে হত্যা করে। এ সময় এক সেনা সদস্য নিহত ও অপর একজন আহত হন।"
সেনাবাহিনী আরও জানায় জাফনা উপদ্বীপে তারা দুই বিদ্রোহীকে হত্যা করেছে।
তবে এ সমস্ত সংঘর্ষে আসলে কত জনের প্রাণহানী হয়েছে তা নিপপেক্ষ সূত্রের মাধ্যমে যাচাই করা যায়নি। বিশ্লেষকরা বলছেন, উভয় পক্ষ শত্র"দের ক্ষয়ক্ষতির বিষয়টি বাড়িয়ে বলে থাকে।
দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে গত মাসে সেনা অভিযান জোরদার করার পর থেকে এলটিটিই'র সঙ্গে সংঘর্ষের ঘটনা বৃদ্ধি পেয়েছে। উত্তর-পূর্বাঞ্চলে একটি স্বাধীন তামিল ভূখণ্ডের দাবিতে সংগ্রাম করছে এলটিটিই।
শ্রীলংকায় ১৯৮৩ সালের পর থেকে এ পর্যন্ত সংঘর্ষে প্রায় ৭০ হাজার মানুষ নিহত হয়েছেন। সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে গত ২০০৬ সালের পরে নিহত হয়েছেন কমপক্ষে পাঁচ হাজার মানুষ।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি
bdnews24