২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জলবায়ু নিয়ে লড়াই 'রাজনৈতিক ইস্যু' নয় : গোর

শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার পর সাবেক মার্কিন প্রেসিডেন্ট আল গোর প্রথম প্রতিক্রিয়ায় বলেছেন, বিশ্ব উষ্ণায়ন নিয়ে কাজ করে জাতিসংঘের একটি প্যানেলের সঙ্গে যৌথভাবে নোবেল পাওয়ায় তিনি গর্ব বোধ করছেন। তিনি বলেন, জলবায়ু পরিবর্তন বিরোধী লড়াই নৈতিক দায়িত্ব, এটি কোনো রাজনৈতিক ইস্যু নয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2007, 11:40 AM

Updated : 26 Aug 2022, 08:46 PM

ওয়াশিংটন, অক্টোবর ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার পর সাবেক মার্কিন প্রেসিডেন্ট আল গোর প্রথম প্রতিক্রিয়ায় বলেছেন, বিশ্ব উষ্ণায়ন নিয়ে কাজ করে জাতিসংঘের একটি প্যানেলের সঙ্গে যৌথভাবে নোবেল পাওয়ায় তিনি গর্ব বোধ করছেন। তিনি বলেন, জলবায়ু পরিবর্তন বিরোধী লড়াই নৈতিক দায়িত্ব, এটি কোনো রাজনৈতিক ইস্যু নয়। এক বিবৃতিতে আল গোর বলেন, "আমরা একটি বাস্তব পার্থিব সমস্যার মুখোমুখি। জলবায়ু সমস্যা কোনো রাজনৈতিক ইসু নয়। সমস্ত মানবতার জন্য এটি একটি নৈতিক ও আত্মিক চ্যালেঞ্জ।" তিনি বলেন, "নোবেল শান্তি পুরস্কার পেয়ে খুবই গৌরবান্বিত বোধ করছি।" এতে আরও বলা হয়, "আমার এই নোবেল পাওয়ার আরও তাৎপর্য আছে। তা হলো পুরস্কারটি আমি ভাগাভাগি করছি 'ইন্টারগভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ' এর সঙ্গে। এই সংস্থাটি জলবায়ু পরিবর্তন নিয়ে আমাদের সচেতনতা বৃদ্ধিতে কাজ করছে। সংস্থাটির সদস্যরা বছরের পর বছর ধরে অক্লান্ত ও নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছে।" আল গোর জানান, পুরস্কারের অর্থ পুরোটাই তিনি 'আ্যলায়েন্স ফর ক্লাইমেট প্রটেকশনকে দান করবেন'। জলবায়ু পরিবর্তন বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে তিনি গত বছর এই সংস্থাটি প্রতিষ্ঠা করেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৭৩২ঘ.