২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আজমির শরীফে বোমা হামলায় তিনজন নিহত

ভারতের আজমিরে খাজা মঈনুদ্দিন চিশতির মাজারে বৃহস্পতিবার সন্ধ্যায় বোমা বিস্ফোরণে অন্তত তিনজন নিহত ও ১২ জন আহত হয়েছেন। ভারতের স্থানীয় সময় সন্ধ্যা ছয়টা ২০ মিনিটে মূল মাজার ভবনের ২০ মিটার দুরে বিস্ফোরণটি ঘটে। ওই সময় মাগরেবের নামাজ আদায় করছিলেন মুসল্লিরা। মাজারের ভেতর প্রায় ৫০০ মুসল্লি ছিলেন। পুলিশ পুরো এলাকা ঘিরে রেখেছে। পুলিশের মতে, বিস্ফোরক একটি খাবারের বাক্সের ভিতর ছিল এবং বিস্ফোরণের ধরণে হায়দ্রাবাদের বিস্ফোরণের সঙ্গে মিল আছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2007, 02:27 PM

Updated : 26 Aug 2022, 08:46 PM

নয়া দিল্লি, (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - ভারতের আজমিরে খাজা মঈনুদ্দিন চিশতির মাজারে বৃহস্পতিবার সন্ধ্যায় বোমা বিস্ফোরণে অন্তত তিনজন নিহত ও ১২ জন আহত হয়েছেন। ভারতের স্থানীয় সময় সন্ধ্যা ছয়টা ২০ মিনিটে মূল মাজার ভবনের ২০ মিটার দুরে বিস্ফোরণটি ঘটে। ওই সময় মাগরেবের নামাজ আদায় করছিলেন মুসল্লিরা। মাজারের ভেতর প্রায় ৫০০ মুসল্লি ছিলেন। পুলিশ পুরো এলাকা ঘিরে রেখেছে। পুলিশের মতে, বিস্ফোরক একটি খাবারের বাক্সের ভিতর ছিল এবং বিস্ফোরণের ধরণে হায়দ্রাবাদের বিস্ফোরণের সঙ্গে মিল আছে। বিস্ফোরণের পর রাজস্থানের পুলিশ টেলিভিশন চ্যানেল সিএনএন-আইবিএনকে জানান, এ ঘটনায় বিক্ষুব্ধ মুসল্লিরা পুলিশের ওপর হামলা চালিয়েছে। এতে সাত জওয়ান আহত হয়েছে। রাজস্থান গোয়েন্দা পুলিশের একজন কর্মকর্তা আরো জানান, আজমিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। রাজস্থানের স্বরাষ্ট্রমন্ত্রী গুলাব চাঁদ কাতারিয়া বলেন, "বিস্ফোরণটি তেমন শক্তিশালী ছিল না। এতে দুই থেকে তিনজন মারাত্মক আহত হয়েছেন। তবে রাজস্থান পুলিশের অতিরিক্ত মহাপরিচালক (ডিজিপি) কানাইয়া লাল নিশ্চিত করেছেন, বিস্ফোরণে ৩ জন নিহত ও ১৭ জন আহত হয়েছেন। অল ইন্ডিয়া মুসলিম পারসোনাল ল বোর্ড এর প্রেসিডেন্ট কামাল ফারুকী বিস্ফোরণের ঘটনায় নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, "শান্তিপূর্ণ পরিস্থিতি নস্যাৎ করতে এটা একটা পরিস্কার পরিকল্পিত হামলা। সে কারণে হামলাকারীরা ধর্মীয় স্থানের মত জায়গা বেছে নিয়েছে। আজমির শরীফ কেবল মুসলমানদেরই নয়, সব ধর্মের মানুষের কাছে পবিত্র স্থান। তাই এ হামলা কেবল মসজিদ বা মন্দিরে হয়নি বরং এ হামলা করা হয়েছে ভারতের ধর্মীয় সৌহার্দ্যরে ওপর।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসকেসি/এমএসবি/এমএসবি/২০১৭ ঘ.