২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাহিত্যে নোবেল পেলেন ডরিস লেসিং

সাহিত্যে ২০০৭ সালের নোবেল পেয়েছেন ব্রিটিশ ঔপন্যাসিক ডরিস লেসিং। বৃহস্পতিবার সুইডিশ একাডেমি এই সিদ্ধান্ত ঘোষণা করেছে। পুরস্কার ঘোষণা করতে গিয়ে একাডেমি ৮৭ বছর বয়সী এই কথাশিল্পী সম্পর্কে বলেছে, নারী অভিজ্ঞতার মহাকাব্যিক দ্যোতনা, সংশয়, দহন, দূরদৃষ্টি আর বিভাজিত সভ্যতাকে লেসিং যেভাবে নিরীক্ষা করতে বলেছেন, তাই তাকে অনন্য করে তুলেছে। এই ঘোষণায় আরো বলা হয়েছে, লেসিংয়ের সাহিত্যকর্ম অনায়াসে মানবিক সম্পর্কে ঊঁকি দিয়েছে আর নারীবাদী লেখকদের একটি পুরো প্রজন্মকে করেছে উদ্দীপিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2007, 12:28 PM

Updated : 26 Apr 2022, 02:50 PM

ঢাকা, অক্টোবর ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)