২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বেনজিরকে দেরিতে দেশে ফিরতে বললেন মুশাররফ

নির্বাসিত বেনজির ভুট্টোকে দেরিতে দেশে ফেরার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মুশাররফ। তিনি বলেছেন, গত সপ্তাহে অনুষ্ঠিত পুনর্নিবাচনে তার বিজয়ের বৈধতার ব্যাপারে সুপ্রিম কোর্ট রায় দেওয়ার আগ পর্যন্ত বেনজিরের দেশে ফেরা উচিত হবে না। বুধবার প্রচারিত এক সাক্ষাৎকারে মুশাররফ একথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2007, 10:11 AM

Updated : 26 Aug 2022, 08:46 PM

ইসলামাবাদ, অক্টোবর ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) -- নির্বাসিত বেনজির ভুট্টোকে দেরিতে দেশে ফেরার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মুশাররফ। তিনি বলেছেন, গত সপ্তাহে অনুষ্ঠিত পুনর্নিবাচনে তার বিজয়ের বৈধতার ব্যাপারে সুপ্রিম কোর্ট রায় দেওয়ার আগ পর্যন্ত বেনজিরের দেশে ফেরা উচিত হবে না। বুধবার প্রচারিত এক সাক্ষাৎকারে মুশাররফ একথা বলেন। লন্ডন এবং আবুধাবিতে দীর্ঘ আট বছরের স্বেচ্ছা নির্বাসনের অবসান ঘটিয়ে আগামী ১৮ অক্টোবর দেশে ফেরার পরিকল্পনা করেছেন সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো। ক্ষমতা ভাগাভাগি চুক্তি নিয়ে গত কয়েক মাস ধরে মুশাররফের সঙ্গে আলাপ-আলোচনা চালিয়ে আসছেন তিনি। গত শনিবার অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে জেনারেল মুশাররফের প্রার্থীতার বৈধতা চ্যালেঞ্জ করে বিরোধীদের দায়ের করা মামলার রায় ১৭ অক্টোবর ঘোষণা করার কথা রয়েছে পাকিস্তান সুপ্রিম কোর্টের। ওই নির্বাচনে বিপুলসংখ্যক ভোট পেয়ে দ্বিতীয় মেয়াদে পাকিস্তানের প্রেসিডেন্ট হিসাবে জয়ী হন মুশাররফ। কিন্তু সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞার কারণে ১৭ অক্টোবর পর্যন্ত আনুষ্ঠানিকভাবে মুশাররফের বিজয় ঘোষণা করা যাচ্ছে না। বেসরকারি আরিওয়ান টেলিভিশন নেটওয়ার্কে বুধবার প্রচারিত ওই সাক্ষাৎকারে মুশাররফ বলেন, "আমি বলব এর আগে বেনজিরের দেশে আসা উচিত হবে না। আমাদেরকে প্রথমে এ সমস্যা কাটিয়ে উঠতে হবে। তার পরে আসাই উচিত।" সুপ্রিম কোর্টের রায়ের পরে বেনজিরের আসা উচিত হবে কিনা