২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিয়ানমারে জাতিসংঘ অস্ত্র নিষেধাজ্ঞার আহ্বান এইচআরডব্লিউ'র

চলমান মানবাধিকার লঙ্ঘনের দায়ে মিয়ানমারের ওপর সামগ্রিক অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের জন্য বৃহস্পতিবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে আহ্বান জানিয়েছে মানবাধিকার সংস্থা 'হিউম্যান রাইটস ওয়াচ' (এইচআরডব্লিউ)। নির্যাতন-নিপীড়ন চালিয়ে গত মাসে গণতন্ত্রপন্থি জনবিক্ষোভ দমনের কারণে বড় ধরনের কূটনৈতিক চাপে থাকা মিয়ানমার জান্তা সরকারকে সামরিক সরঞ্জাম সরবরাহ করার জন্য তাদের প্রধান মিত্র দেশ ভারত, চীন এবং রাশিয়ারও সমালোচনা করেছে নিউইয়র্কভিত্তিক এ মানবাধিকার সংস্থাটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2007, 09:06 AM

Updated : 26 Aug 2022, 08:46 PM

ব্যাংকক, অক্টোবর ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - চলমান মানবাধিকার লঙ্ঘনের দায়ে মিয়ানমারের ওপর সামগ্রিক অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের জন্য বৃহস্পতিবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে আহ্বান জানিয়েছে মানবাধিকার সংস্থা 'হিউম্যান রাইটস ওয়াচ' (এইচআরডব্লিউ)। নির্যাতন-নিপীড়ন চালিয়ে গত মাসে গণতন্ত্রপন্থি জনবিক্ষোভ দমনের কারণে বড় ধরনের কূটনৈতিক চাপে থাকা মিয়ানমার জান্তা সরকারকে সামরিক সরঞ্জাম সরবরাহ করার জন্য তাদের প্রধান মিত্র দেশ ভারত, চীন এবং রাশিয়ারও সমালোচনা করেছে নিউইয়র্কভিত্তিক এ মানবাধিকার সংস্থাটি। এইচআরডব্লিউ'র এশিয়া অঞ্চলের পরিচালক ব্র্যাড এ্যাডাম্স এক বিবৃতিতে বলেন, "ক্ষমতা ধরে রাখতে যে সরকার নির্যাতন ও ভয়-ভীতি প্রদর্শনকে কাজে লাগায় তার কাছে অস্ত্র বিক্রি ও সরবরাহ বন্ধ করার সময় এসেছে নিরাপত্তা পরিষদের।" তিনি বলেন, "চীন ও রাশিয়ার উচিত মিয়ানমারের নির্যাতনকারী জেনারেলদের সমর্থন না দিয়ে এর পরিবর্তে নির্যাতনের সরঞ্জামাদি সরবরাহ বন্ধ করার জন্য নিরাপত্তা পরিষদের অন্যান্য সদস্যদের সঙ্গে একমত হওয়া।" এইচআরডব্লিউ বলেছে, ভারত এ বছরও মিয়ানমারে ট্যাংক এবং কামান বিক্রি করেছে। যে দেশের সীমান্ত এলাকার বিভিন্ন গেরিলা সংঘর্ষে নিয়মিতভাবে অস্ত্র ব্যবহৃত হচ্ছে। প্রসঙ্গত, দক্ষিণ-পূর্ব এশিয়ার এ দেশটির পার্বত্য এলাকায় কয়েক ডজন আদিবাসী জঙ্গি সংগঠনের ঘাঁটি রয়েছে। এসব সংগঠনের কয়েকটি ১৯৪৮ সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভের পর থেকে বার্মার সংখ্যাগুরু বার্মিজ স