ওয়াশিংটন, অক্টোবর ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার বুধবার ভাইস প্রেসিডেন্ট ডিক চেনির তীব্র নিন্দা করে বলেছেন, চেনি যুক্তরাষ্ট্রের জন্য এক 'বিপর্যয়'। একইসঙ্গে তিনি চেনিকে 'জঙ্গি' আখ্যা দিয়ে বলেন, বৈদেশিক নীতি নির্ধারণে তিনি অতিরিক্ত প্রভাব খাটিয়েছেন।
কার্টার বলেন, "সিরিয়া ইসুতে হোয়াইট হাউজের অভ্যন্তরীণ আলোচনাসহ বিভিন্ন ইসু নিয়ে বিতর্কে চেনি ভুল পক্ষ নিয়েছেন। তিনি সিরিয়ার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার চেষ্টা চালিয়েছিলেন বলেও মনে করা হয়।"
বুধবার রাতে প্রচারিত বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে কার্টার বলেন, "তিনি এমন এক জঙ্গি যিনি সেনাবাহিনীতে নিজের সমস্ত কাজ এড়িয়ে চলেছেন। সামরিক পন্থায় বিশ্বের বিভিন্ন স্থানে যুক্তরাষ্ট্রের বল প্রয়োগের অধিকার আছে
bdnews24