২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পশ্চিমা ধাঁচের সুপারমার্কেটের প্রতিবাদে মুম্বাইয়ে বিক্ষোভ

ভারতে পশ্চিমা ধাচের বড় বড় চেইন সুপারমার্কেট স্থাপনের প্রতিবাদে মুম্বাইয়ে বুধবার বিক্ষোভ করেছে প্রায় বিশ হাজার ব্যবসায়ী, কৃষক ও দোকানদার। তাদের অভিযোগ ওয়াল-মার্টের মতো এ ধরনের বড় বড় খুচরা দোকান বসলে লাখ লাখ মানুষের জীবিকা হুমকির মুখে পড়বে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2007, 12:22 PM

Updated : 26 Aug 2022, 08:46 PM

মুম্বাই, অক্টোবর ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভারতে পশ্চিমা ধাচের বড় বড় চেইন সুপারমার্কেট স্থাপনের প্রতিবাদে মুম্বাইয়ে বুধবার বিক্ষোভ করেছে প্রায় বিশ হাজার ব্যবসায়ী, কৃষক ও দোকানদার। তাদের অভিযোগ ওয়াল-মার্টের মতো এ ধরনের বড় বড় খুচরা দোকান বসলে লাখ লাখ মানুষের জীবিকা হুমকির মুখে পড়বে। ভারতে বৃহৎ দেশি-বিদেশি কোম্পানির এ ধরণের খুচরা দোকান স্থাপনের প্রতিবাদে এর আগেও বিক্ষোভ হয়েছে। তার পরও প্রায় ৩৫০ বিলিয়ন ব্যবসার এ দেশে কোম্পানিগুলো মার্কেট স্থাপন করেই যাচ্ছে। তাদের তবে বাণিজ্যক রাজধানী মুম্বাইয়ে বুধবারের বিক্ষোভ ছিল সবচেয়ে বড়। এতে প্রায় ২০ হাজার মানুষ অংশ নেয়। এশিয়ার দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ ভারতে সব সময়ই ব্যক্তিগত বিনিয়গের বিরোধিতা করা হয়। কৃষকরা ভয় পান তাদের জমি বহুজাতিক কোম্পানিগুলো দখল করে নেবে। মুম্বাইতে ঐতিহ্যবাহী লম্বা সাদা জামা ও সাদা টুপি পরে কৃষকরা বুধবারের বিক্ষোভে যোগ দেন। এ সময় তারা শ্লোগান দেন 'আজ হোক, কাল হোক ওয়ালমার্টকে ভারত ছাড়তেই হবে'। সুপার মার্কেট বিরোধী আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে 'ইন্ডিয়া এফডিআই ওয়াচ' নামের একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠনটির পরিচালক ধর্মেন্দ্র কুমার বলেন, "এটা আমাদের জন্য বাঁচা মরার লড়াই। হয় তারা যাবে না হয় কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ীরা ধ্বংস।" এর আগের বিক্ষোভগুলোতে প্রতিবাদকারীদের অংশ গ্রহণের ক্ষেত্রে তেমন সাড়া পাওয়া যায়নি। তারপরও এর ফলে ভারতের উত্তর ও পূর্বাংশে সুপারমার্কেট বন্ধ করে দিতে বাধ্য হয়েছে দেশটির অন্যতম বৃহৎ কোম্পানি রিল্যায়েন্স ইন্ডাস্ট্রিজ। তার প্রায় এক হাজার কর্মচারীকেও ছাঁটাই করেছে। বিক্ষোভকারীরা জানিয়েছেন, ওয়ালমার্ট স্টোর ভারতী এন্টারপ্রাইজের সঙ্গে চুক্তি করে পেছনের দরজা দিয়ে তাদের দেশীয় বাজারে প্রবেশের চেষ্টা করছে। এছাড়া বিদেশি বৃহৎ প্রতিষ্ঠান কেরিফোর ও টেসকো অনিশ্চিয়তার কারণে ভারতে বিনিয়গের পরিকল্পনা স্থগিত রেখেছে। বিক্ষোভকারীদের প্রধান লক্ষ্য রিলায়েন্সের ওপর। কেননা এই কোম্পানিটির বেশ সুনাম থাকায় তারা খুব সহজেই বাজার দখল করতে পারবে বলে প্রতিবাদকারীদের ধারণা। তবে স্পেনসারের মতো কিছু দেশীয় কোম্পানি ভারতে বিনা বাধায় ব্যবসা করছে। তবে রিটেইলার এসোসিয়েশন অফ ইন্ডিয়ার প্রধান গিবসন ভেদামানি বলেন, "আগে অল্প কিছু প্রতিষ্ঠান বিরোধিতা করছিল। কিন্তু এখন অনেক রাজ্য রিটেইলারদের নিষিদ্ধ করার প্রস্তাব দিচ্ছে। এটি অনেক বড় চিন্তার বিষয়।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৮০১ঘ.