জাতিসংঘ, অক্টোবর ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জালমাই খলিলজাদ মঙ্গলবার বলেছেন, মিয়ানমারে একটি সরকার পরিবর্তনের জন্য প্রস্তুতি নেওয়ার সময় এসেছে। তবে তিনি স্বীকার করেছেন যে, ক্ষমতাসীন জান্তা সরকার দেশটির ভবিষ্যতের জন্য একটি ভূমিকা রাখা অব্যাহত রাখতে পারে।
মিয়ানমারের জনবিক্ষোভ দমনের বিষয়ে পশ্চিমা শক্তিগুলোর প্রস্তাবিত একটি বিবৃতি নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের কাছে বিতরণের কিছুক্ষণ আগে এসব কথা বলেন খলিলজাদ। গত শুক্রবার বিবৃতিটির প্রথম খসড়া করা হলেও পরে তা সংশোধিত আকারে পেশ করা হয়।
প্রাথমিক খসড়ার চেয়ে অপেক্ষাকৃত নমনীয় হলেও এ বিবৃতিতে চীনসহ বিশ্বের সব প্রধান শক্তির পক্ষ থেকে প্রথমবারের মতো মিয়ানমারে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জান্তা সরকারের ওপর প্রকাশ্যে চাপ প্রয়োগের কথা বলা হয়েছে।
মিয়ানমারকে তার সাবেক নামে উল্লেখ করে খলিলজাদ সাংবাদিকদের বলেন, "আমরা বিশ্বাস করি এটা খুবই গুরুত্বপূর্ণ যে একটা পরিবর্তনের জন্য সেখানে আলাপ-আলোচনা হতে পারে। আর তাই বার্মার একটি পরিবর্তনের জন্য আমাদের নিজেদেরও প্রস্তুতি নেওয়া শুরু করা প্রয়োজন।"
তিনি বলেন, "একটি জাতীয় প্রতিষ্ঠান হিসাবে সেনাবাহিনী পরিবর্তন এবং পরিবর্তন পরবর্তী সময়ে তার ভূমিকা রাখবে।"
সরকারবিরোধী গণবিক্ষোভ কঠোর হাতে দমনের পর মিয়ানমারের জান্তা সরকার আটক গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির সঙ্গে সম্ভাব্য আলোচনার জন্য একজন মধ্যস্থতাকারীর নাম প্রকাশ করেছে।
খলিলজাদ সু চির আটকাবস্থার শর্তগুলো শিথিল কারার আহ্বান জানিয়েছেন। যাতে করে সু চি আলোচনার জন্য প্রস্তুতি নিতে পারেন। খলিলজাদ একইসঙ্গে আলোচনায় সাহায্য করার জন্য জাতিসংঘের বিশেষ দূত ইব্রাহিম গাম্বারির যত দ্রুত সম্ভব মিয়ানমারে পুনরায় সফরে যাওয়ার আহ্বান জানিয়েছেন। প্রসঙ্গত, গত সপ্তায় চারদিনব্যাপী সফর শেষ করে জাতিসংঘে ফিরে গিয়েছেন ইব্রাহিম গাম্বারি।
নিরাপত্তা পরিষদের সদস্যদের কাছে মিয়ানমারের বিষয়ে সর্বশেষ বিবৃতিটি বিতরণ করেছে যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ফ্রান্স।
নিরাপত্তা পরিষদের অপর ১২ সদস্যের সঙ্গে আলোচনা শেষে দেওয়া এ বিবৃতিতে মিয়নমারের নির্যাতনকে 'নিন্দা জানানোর' পরিবর্তে 'কঠোরভাবে নিন্দা করা' হয়েছে। বিবৃতিতে অং সান সু চিসহ রাজনৈতিক বন্দিদের মুক্তি এবং জান্তা সরকার ও বিরোধীদের মধ্যে আলোচনা শুরু করার আহ্বান জানানো হয়েছে। আন্তর্জাতিক স
bdnews24