২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লাদেন সম্ভবত শহরেই আছেন : আইএসআই'র সাবেক প্রধান

পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই'র সাবেক প্রধান লে. জেনারেল আসাদ দুররানি বলেছেন, আল-কায়েদা প্রধান ওসামা বিন লাদেন সম্ভবত শহর এলাকায় লুকিয়ে আছেন। লাদেন পাহাড়ি উপজাতীয় এলাকায় লুকিয়ে থাকতে পারেন- সরকারের এমন বক্তব্যকে চ্যালেঞ্জ করে দুররানি বলেন, সেখানে বহিরাগত কারও পক্ষে লুকিয়ে থাকা সম্ভব নয়। লন্ডনে মঙ্গলবার সংবাদ সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাতকারে তিনি এসব কথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2007, 05:54 PM

Updated : 26 Aug 2022, 08:45 PM

লন্ডন, অক্টোবর ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই'র সাবেক প্রধান লে. জেনারেল আসাদ দুররানি বলেছেন, আল-কায়েদা প্রধান ওসামা বিন লাদেন সম্ভবত শহর এলাকায় লুকিয়ে আছেন। লাদেন পাহাড়ি উপজাতীয় এলাকায় লুকিয়ে থাকতে পারেন- সরকারের এমন বক্তব্যকে চ্যালেঞ্জ করে দুররানি বলেন, সেখানে বহিরাগত কারও পক্ষে লুকিয়ে থাকা সম্ভব নয়। লন্ডনে মঙ্গলবার সংবাদ সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাতকারে তিনি এসব কথা বলেন। ইন্টার-সার্ভিস ইন্টেলিজেন্স এজেন্সির সাবেক প্রধান দুররানি বলেন, "উপজাতীয় এলাকায় বহিরাগতদের আবস্থানের খবর দ্রুত ছড়িয়ে পড়ে। তাই সেখানে কয়েক বছর ধরে লুকিয়ে থাকা কারো পক্ষে সম্ভব নয়।" তিনি আরও বলেন, "গ্রামাঞ্চলে অথবা পাহাড়ি এলাকায় নিজেকে লুকিয়ে রাখা খুবই কঠিন। কেননা সেখানে অপরিচিত কাউকে দেখলে এলাকাবাসী সেটাকে গুরুত্বের সঙ্গে নেয়।" আতিথিয়তা উপজাতিদের সামাজিক রীতি ও তারা মেহমানদের সঙ্গে বেঈমানি করে না উল্লেখ করে সাবেক গোয়েন্দা প্রধান বলেন, "উপজাতীয় রীতিতে কেউ আশ্রয় চাইলে তাকে আশ্রয় দেওয়া হয় এবং তার নিরাপত্তা নিশ্চিত করা হয়।" আসাদ দুররানি বলেন, "আমি জানি না, পাঁচ-ছয় বছর ধরে পাহাড়ি এলাকায় কেউ নিজেকে গোপন রাখতে পারেন কিনা, এমনকি তিনি যদি উপজাতিও হন। তিনি বলেন, "কাজেই আমার সিদ্ধা