২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বে গ্রিণহাউস গ্যাস নির্গমণ বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে

বিশ্বে অর্থনৈতিক বিকাশের কারণে গ্রিণহাউস গ্যাস নির্গমণ বিপজ্জনক মাত্রায় পৌঁছেছে। এক দশকে যা অপ্রত্যাশিত। নির্গমণের মাত্রা বিপদসীমা পেরোনোয় জলবায়ুর আমূল পরিবর্তন ঘটে যেতে পারে। অস্ট্রেলিয়ার বিখ্যাত পরিবেশ বিজ্ঞানী টিম ফ্ল্যানারি একথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2007, 11:47 AM

Updated : 26 Aug 2022, 08:45 PM

সিডনি, অক্টোবর ৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- বিশ্বে অর্থনৈতিক বিকাশের কারণে গ্রিণহাউস গ্যাস নির্গমণ বিপজ্জনক মাত্রায় পৌঁছেছে। এক দশকে যা অপ্রত্যাশিত। নির্গমণের মাত্রা বিপদসীমা পেরোনোয় জলবায়ুর আমূল পরিবর্তন ঘটে যেতে পারে। অস্ট্রেলিয়ার বিখ্যাত পরিবেশ বিজ্ঞানী টিম ফ্ল্যানারি একথা বলেছেন। বিশ্বখ্যাত অস্ট্রেলীয় বিজ্ঞানী ফ্ল্যানারি বলেন, " জলবায়ু পরিবর্তন বিষয়ক জাতিসংঘের এক আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বে গ্রিণহাউস গ্যাস নির্গমণের মাত্রা ইতোমধ্যেই বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে। প্রতিবেদনটি নভেম্বরে প্রকাশ করা হবে।" তিনি জানান, " জলবায়ু পরিবর্তন সংক্রান্ত ইন্টারগভমেন্টাল প্যানেল আইপিসিসি'র ওই প্রতিবেদনে এও বলা হয়েছে যে, ২০০৫ সালের মাঝামাঝিতেই গ্রিণহাউস গ্যাস নির্গমণের মাত্রা অনেক বেড়েছে। আগামী ১০ বছরে নির্গমণের এই মাত্রা মোটেই কাম্য নয়।" অস্ট্রেলীয় টেলিভিশনে সোমবার ফ্ল্যানারি বলেন, "আমরা ভেবেছিলাম এক দশকের মধ্যে গ্রিণহাউস গ্যাস নির্গমণ বিপদসীমায় পৌঁছবে। সেকারণে আমরা ভেবেছিলাম এখনও অনেক সময় আছে। কিন্তু নতুন নতুন তথ্যে দেখা যাচ্ছে যে, ২০০৫ সালেই গ্রিণহাউস গ্যাস নির্গমণের মাত্রা বিপদসীমা অতিক্রম করেছে। এখন এর মাত্রা বিপদসীমার ওপরে। এর ফলে মারাত্মক পরিবেশ বিপর্যয় ঘটার আশঙ্কা রয়েছে।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭৪০ঘ.