২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রুশ-মার্কিন সহযোগিতার আহ্বান জানালেন সিনেটর লুগার

মস্কো ও ওয়াশিংটনের মধ্যে বিভিন্ন বিষয়ে মতপার্থক্য সত্ত্বেও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ও পরমাণু অস্ত্র বিস্তার রোধ নিয়ে বুশ প্রশাসনের উচিৎ তাদের শেষ সমষটাতে রাশিয়ার সহযোগিতা আদায়ের চেষ্টা করা। এক প্রভাবশালী মার্কিন সিনেটর রিচার্ড লুগার সোমবার একথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2007, 11:20 AM

Updated : 26 Aug 2022, 08:46 PM

ওয়াশিংটন, অক্টোবর ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মস্কো ও ওয়াশিংটনের মধ্যে বিভিন্ন বিষয়ে মতপার্থক্য সত্ত্বেও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ও পরমাণু অস্ত্র বিস্তার রোধ নিয়ে বুশ প্রশাসনের উচিৎ তাদের শেষ সমষটাতে রাশিয়ার সহযোগিতা আদায়ের চেষ্টা করা। এক প্রভাবশালী মার্কিন সিনেটর রিচার্ড লুগার সোমবার একথা বলেন। মার্কিন পররষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইস ও প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটসের মস্কো সফরের আগে ইন্ডিয়ানা থেকে নির্বাচিত রিপাবলিকান সিনেটর লুগার এই পরামর্শ দিলেন। রাশিয়ার পররাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনার জন্য রাইস ও গেটস চলতি সপ্তাহে মস্কো সফর করবেন। আগামী শুক্র ও শনিবার এই আলোচনা অনুষ্ঠিত হবে। ব্র"কিং ইন্সস্টিটিউশনে এক বতৃতায় লুগার বলেন, বুশ ও পুতিন ক্ষমতা থেকে সরে যাওযার আগে "বড় কোনো উদ্যোগ নেওয়ার জন্য এই সফর শেষ এবং সর্বোত্তম সুযোগ।" তবে তিনি একথাও বলেন, "ইরানকে পরমাণু লক্ষ্য থেকে বিরত রাখা, ইউরোপীয় ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ও কসোভোর স্বাধীনতা নিয়ে মতপার্থক্য থাকায় যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সম্পর্ক উন্নয়নের সুযোগ খুব কম।" ওয়াশিংটন-মস্কো আলোচনার আগে সবচেয়ে বিতর্কিত যে বিষয়টি নিয়ে ভাবা হচ্ছে তা হলো ইউরোপের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। ইরান ও উত্তর কোরিয়ার সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করতে যুক্তরাষ্ট্র এই প্রতিরক্ষা দেয়াল গড়ে তুলতে চায়। এরই অংশ হিসেবে তারা পোলান্ডে দশটি ক্ষেপণাস্ত্র বিধ্বংসী অস্ত্র ও চেক প্রজাতন্ত্রে একটি রাডার স্থাপনের পরিকল্পনা করছে। তবে রাশিয়া বলছে, এটি করা হলে কৌশলগত ভারসাম্য ব্যাহত হবে ও তাদের নিরাপত্তা হুমকির মুখে পড়বে। মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষার পরিবর্তে আজারবাইজানে স্থাপিত রাশিয়ার সতর্কীকরণ রাডারটি ব্যবহারের জন্য গত জুলাইতে পোল্যান্ড ও চেক প্রজাতন্ত্রকে প্রস্তাব দিয়েছিল রাশিয়া। মার্কিন সিনেটর লুগার বলেন, "যুক্তরাষ্ট্র ও ন্যাটোর সংগৃহীত রাশিয়ার সঙ্গে বিনিময় ও মর্কিন রাডারের সঙ্গে রাশিয়ার সতর্কীকরণ ব্যবস্থার সংযোগ গড়ে তুলতে পারলে উভয়েই লাভবান হবে।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৭১৬ঘ.