মিরানশাহ, পাকিস্তান, অক্টোবর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পাকিস্তানের আদিবাসী উত্তর ওয়াজিরিস্তানে প্রায় ৫০ জন সেনা নিখোঁজ হয়েছে। এ সপ্তাহে ওয়াজিরিস্তানে তালেবানপন্থি জঙ্গিদের সঙ্গে সংঘর্ষের পর সেনারা নিখোঁজ হয়। পাকিস্তানের সেনাবাহিনী সোমবার একথা জানিয়েছে।
আল-কায়েদার ঘাঁটি হিসাবে পরিচিত মির আলী শহরে শনি ও রোববারের সেনা-জঙ্গি সংঘর্ষে ৬৫ জন জঙ্গি ও ২০ সেনা নিহত হয়। সোমবার একই এলাকায় দুপক্ষে আরও ব্যাপক গুলি বিনিময় হয়েছে।
"ওই ঘটনার পর থেকেই প্রায় ৪০/৫০ জন সেনার খোঁজ পাওয়া যাচ্ছে না। আমরা তাদেরকে খুঁজে পাওয়ার চেষ্টা করছি।" সামরিক বাহিনীর মুখপাত্র মেজর জেনারেল ওয়াহীদ আরশাদ একথা বলেছেন।
উল্লেখ্য, ওয়াজিরিস্তান তালেবান এবং আল-কায়েদা জঙ্গিদের ঘাঁটিতে পরিণত হয়েছে। ২০০১ সালে আফগানিস্তানে যুক্তরাষ্ট্র আগ্রাসণের পর আল-কায়েদা, তালেবান জঙ্গিরা ওয়াজিরিস্তানে আশ্রয় নেয়।
কাছাকাছি দক্ষিণ ওয়াজিরিস্তানের জঙ্গিরা আগস্টের শেষ দিক থেকে প্রায় ২২৫ জন জঙ্গিকে আটকে রেখেছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০০২ঘ.
bdnews24