২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কিউবায় ট্রেন-বাস সংঘর্ষে ২৮ জন নিহত

কিউবার দক্ষিণ-পূর্বাঞ্চলে শনিবার একটি ট্রেন ও একটি বাসের সংঘর্ষে কমপক্ষে ২৮ জন নিহত এবং আরও ৭৩ জন আহত হয়েছেন। কিউবায় গত কয়েক বছরের মধ্যে এটাই এ ধরনের সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনা। কিউবার সরকারি টেলিভিশন একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2007, 08:42 AM

Updated : 26 Aug 2022, 08:45 PM

হাভানা, অক্টোবর ৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - কিউবার দক্ষিণ-পূর্বাঞ্চলে শনিবার একটি ট্রেন ও একটি বাসের সংঘর্ষে কমপক্ষে ২৮ জন নিহত এবং আরও ৭৩ জন আহত হয়েছেন। কিউবায় গত কয়েক বছরের মধ্যে এটাই এ ধরনের সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনা। কিউবার সরকারি টেলিভিশন একথা জানিয়েছে। রেলওয়ে সূত্রগুলো রয়টার্সকে জানিয়েছে, একটি সেতুর ওপর পড়ে যাওয়ার আগ পর্যন্ত বাসটিকে টেনে নিয়ে যায় ট্রেনটি। কিউবার দ্বিতীয় বৃহত্তম নগরী সান্তিয়াগো থেকে ম্যানজানিলোর দিকে যাওয়ার পথে হাভানার প্রায় পাঁচশ' মাইল দক্ষিণ-পূর্বের গ্রানমা প্রদেশের ইয়ারার এক লেভেল ক্রসিংয়ে বাসটির সঙ্গে সংঘর্ষ হয় ট্রেনটির। সরকারি টেলিভিশনের রাতের খবরে প্রচারিত এক সরকারি বিবৃতি সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় আহতদের কমপক্ষে ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে পার্শ্ববর্তী হাসপাতালগুলোয় চিকিৎসা দেওয়া হচ্ছে। ওই খবরে লাইনচ্যুত একটি ট্রেনের ছবি দেখানো হয়। টেলিভিশনটি জানিয়েছে, প্রকাশ্য দিবালোকে ঠিক কি কারণে দুর্ঘটনাটি ঘটল তা জানতে কর্তৃপক্ষ তদন্ত করছে। প্রসঙ্গত, কিউবার গ্রাম এলাকার লেভেল ক্রসিংগুলোতে মাঝেমধ্যেই কোনো সিগনাল দেখা যায় না। বাস স্বল্পতার কারণে সেখানকার বাসগুলোতে লেগে থাকে প্রচণ্ড ভিড়। এছাড়া, ট্রাকের পেছনে করেও দূর-দুরান্তে ভ্রমণ করতে দেখা যায় কিউবানদের। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/১৩৪৩ ঘ.