২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনে আঘাত হেনেছে টাইফুন ক্রোসা

প্রচণ্ড ঝড়ো হাওয়া এবং বৃষ্টি নিয়ে তাইওয়ানে আঘাত হানার পর রোববার চীনে আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন ক্রোসা। এ ঝড়ের পূর্বাভাস পেয়ে চীনের উপকূল এলাকার প্রায় ১০ লাখ লোককে আগেই নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। শনিবার এ ঝড়ের কবলে পড়ে তাইওয়ানে কমপক্ষে পাঁচজন নিহত এবং আরও ৫৩ জন আহত হয়েছেন। তাছাড়া টাইফুন ক্রোসার কারণে সাময়িকভাবে বিদ্যুৎহীন হয়ে পড়েন তাইওয়ানের কয়েকলাখ মানুষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2007, 06:55 AM

Updated : 26 Aug 2022, 08:45 PM

তাইপে, অক্টোবর ৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - প্রচণ্ড ঝড়ো হাওয়া এবং বৃষ্টি নিয়ে তাইওয়ানে আঘাত হানার পর রোববার চীনে আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন ক্রোসা। এ ঝড়ের পূর্বাভাস পেয়ে চীনের উপকূল এলাকার প্রায় ১০ লাখ লোককে আগেই নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। শনিবার এ ঝড়ের কবলে পড়ে তাইওয়ানে কমপক্ষে পাঁচজন নিহত এবং আরও ৫৩ জন আহত হয়েছেন। তাছাড়া টাইফুন ক্রোসার কারণে সাময়িকভাবে বিদ্যুৎহীন হয়ে পড়েন তাইওয়ানের কয়েকলাখ মানুষ। গ্রিনিচ সময় ০৩৩০ ঘণ্টায় টাইফুন ক্রোসা তাইওয়ান এবং চীনের মাঝামাঝি এলাকায় অবস্থান করছিল। তখন এর গতিবেগ ছিল ঘণ্টায় ১০১ কিলোমিটার এবং তা বেড়ে সর্বোচ্চ ১২৬ কিলোমিটার পর্যন্ত উন্নীত হচ্ছিল। পরে এটি সন্ধ্যার দিকে চীনের ঝেজিয়াং এবং ফুজিয়ান প্রদেশে আঘাত হানে। বাতাসের গকিবেগ ঘন্টায় ১২৬ কিলোমিটার। এ ঝড়ে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তাইওয়ানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্রের এক পরিদর্শক তাইপেতে রয়টার্সকে বলেন, "আমরা বলতে পারি না যে এটা তাইওয়ানকে পুরোপুরি অতিক্রম করেছে। এখানে এখনও কিছু প্রভাব পড়তে পারে। আমরা আমাদের সতর্কতা প্রত্যাহার করিনি।" তাইওয়ানের 'ন্যাশনাল ফায়ার এজেন্সি' জানিয়েছে, রাজধানী তাইপের পার্বত্য এলাকায় ভূমি ধসে দুইজন নিহত হয়েছে। এছাড়া ঝড়ো হাওয়ার কবলে পড়ে অপর দুইজন এবং এক ট্রাফিক দুর্ঘটনায় নিহত হয়েছে একজন। সংস্থাটি জানায়, দুই হাজার তিনশ' ৯৪ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয় এবং এক হাজার চারশ' ৫৩ জনকে অস্থায়ী আশ্রয় কেন্দ্রে আশ্রয় দেওয়া হয়। শনিবার তাইওয়ানের ২২ লাখ ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎহীন হয়ে পড়ে। রোববার নাগাদ এক লাখ ৪৬ হাজার ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে পুনরায় বিদ্যুৎ সংযোগ দেওয়া সম্ভব হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। ঝড়ো হাওয়া ও ভারি বর্ষণের ফলে তাইওয়ানের অনেক রাস্তা বন্ধ বন্ধ হয়ে গেছে। এছাড়া পানির নীচে তলিয়ে গেছে রাস্তার সিগনাল ও গাছপালা। টাইফুন ক্রোসার কারণে রোববার ৫৮৪টি আন্তর্জাতিক ফ্লাইটের ৭১টি ফ্লাইট এবং ৩০৭টি অভ্যন্তরীণ ফ্লাইটের ২৪২টি ফ্লাইট বাতিল করা হয়েছে। সরকারের পক্ষ থেকে কাউকে কাজে বা স্কুলে না যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। টাইফুন ক্রোসা রোববার সন্ধ্যা নাগাদ চীনের দক্ষিণাঞ্চলীয় ঝেজিয়াং প্রদেশে আঘাত হানতে পারে বলে আগেই জানিয়েছিল চীনের সরকারি বার্তাসংস্থা সিনহুয়া। ঝেজিয়াং এবং পার্শ্ববর্তী ফুজিয়ান প্রদেশ থেকে ১০ লাখের বেশি লোককে আগেভাগেই নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। সেইসঙ্গে ওয়েঝউয়ে 'লাল সতর্কতা' জারি করাসহ মাছ ধরা নৌকাগুলোকে উপকূলের নিরাপদ স্থানে ফিরে আসারও নির্দেশ দেওয়া হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এএমটি/১২৪৫ ঘ.