নিউ অরলিন্স, অক্টোবর ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সোভিয়েত ইউনিয়নের সাবেক প্রেসিডেন্ট মিখাইল গর্বাচেভ বলেছেন, বিশ্ব উষ্ণায়ন বিরোধী লড়াই শুরু করতে অনেক দেরি হয়ে গেছে। তারপরও সুখবর, বিশ্বের সবচেয়ে বেশি গ্রিনহাউস গ্যাস নিঃসরণকারী দেশ যুক্তরাষ্ট্র অবশেষে সমস্যাটি গুরুত্বের সঙ্গে নিয়েছে। যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্সে শনিবার তিনি একথা বলেন।
২০০৫ সালে শক্তিশালী হারিকেন ক্যাটরিনার আঘাতে নিউ অরলিন্সে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। কিছু বিশেষজ্ঞ বলেন, বিশ্বের তাপমাত্রা বৃদ্ধি এ ধরণের ঝড়ের জন্য অংশত দায়ী।
গর্বাচেভ বলেন, "দুঃখ লাগে, যুক্তরাষ্ট্র এখনও কিয়োটো প্রটোকলে যোগ দেয়নি।" বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী গ্রিন হাউস গ্যাস নিঃসরণ কমাতে আন্তর্জাতিক স
bdnews24