২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বেনজিরের দুর্নীতির অভিযোগ প্রত্যাহারে অধ্যাদেশ অনুমোদন

পাকিস্তানের বিরোধীদলীয় নেত্রী বেনজির ভুট্টোর বিরুদ্ধে করা দুর্নীতির অভিযোগ প্রত্যাহারে একটি অধ্যাদেশ অনুমোদন করেছে সে দেশের মন্ত্রী পরিষদ। শুক্রবার রাতে প্রেসিডেন্ট মুশাররফ এ অধ্যাদেশে স্বাক্ষর করেন । মুশাররফের স্বাক্ষরের পর বেনজিরের বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগ আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার হবে। এর ফলে দুপক্ষের মধ্যে ক্ষমতা ভাগাভাগির ব্যাপারে সমঝোতায় পৌঁছানোর পথ আরো সুগম হবে। পাকিস্তানের রেলমন্ত্রী শেখ রশিদ বলেন, " মন্ত্রী পরিষদ অধ্যাদেশের খসড়া অনুমোদন করেছে। মুশাররফ ও বেনজিরের মধ্যে যে সমঝোতা হয়েছে খসড়ায় তার কোন পরিবর্তন হয়নি।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2007, 07:34 PM

Updated : 26 Aug 2022, 08:44 PM

ইসলামাবাদ, অক্টোবর ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পাকিস্তানের বিরোধীদলীয় নেত্রী বেনজির ভুট্টোর বিরুদ্ধে করা দুর্নীতির অভিযোগ প্রত্যাহারে একটি অধ্যাদেশ অনুমোদন করেছে সে দেশের মন্ত্রী পরিষদ। শুক্রবার রাতে প্রেসিডেন্ট মুশাররফ এ অধ্যাদেশে স্বাক্ষর করেন । মুশাররফের স্বাক্ষরের পর বেনজিরের বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগ আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার হবে। এর ফলে দুপক্ষের মধ্যে ক্ষমতা ভাগাভাগির ব্যাপারে সমঝোতায় পৌঁছানোর পথ আরো সুগম হবে। পাকিস্তানের রেলমন্ত্রী শেখ রশিদ বলেন, " মন্ত্রী পরিষদ অধ্যাদেশের খসড়া অনুমোদন করেছে। মুশাররফ ও বেনজিরের মধ্যে যে সমঝোতা হয়েছে খসড়ায় তার কোন পরিবর্তন হয়নি।" কাতারভিত্তিক টেলিভিশন কেন্দ্র আল জাজিরা জানায়, শেখ রশিদ বলেছেন, "প্রেসিডেন্ট মুশাররফ অধ্যাদেশে স্বাক্ষর করেছেন। এর মধ্য দিয়ে নতুন যুগ শুরু হল।" পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) প্রধান বেনজির স্বেচ্ছা নির্বাসনে লন্ডন ও দুবাইয়ে বাস করছেন। এ মাসের ১৮ অক্টোবর তার দেশে ফেরার কথা। স