ইসলামাবাদ, অক্টোবর ৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ৬ অক্টোবর নির্বাচনে অংশ নিতে পারলেও আইনের হাতেই বাঁধা থাকছে মুশাররফের প্রেসিডেন্ট হওয়া না হওয়ার বিষয়টি। নির্বাচন পেছানোর জন্য বিরোধিদের আবেদন নাকচ করে দিয়ে পাকিস্তানের সর্বোচ্চ আদালত শুক্রবার দেওয়া রায়ে আদালত বলেছে, সেনাপ্রধানের পদে থেকে জেনারেল মুশাররফের নির্বাচন করার বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা মামলার রায় ঘোষিত না হওয়া পর্যন্ত এ নির্বাচনে বিজয়ীর নাম ঘোষণা করা হবে না।
যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র মুশাররফের শনিবারের ভোটে বিজয়ী হওয়াটা একরকম নিশ্চিত। কিন্তু আদালতের ওই রায়ে মুশাররফকে নির্বাচনে অযোগ্য ঘোষণার সম্ভাবনা থেকে যাওয়ায় তার অবস্থান দুর্বল হয়ে পড়তে পারে। এতে করে পরমাণু অস্ত্র সমৃদ্ধ পাকিস্তানে অনিশ্চয়তাও আরও বাড়বে।
নির্বাচন হবে এই রায় ঘোষণা করে বিচারক জাভেদ ইকবাল আদালতে বলেন, "যে নির্বাচনী প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে তা অব্যাহত থাকা উচিত বলে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হয়েছে।"
নির্বাচনে মুশাররফের অংশগ্রহণ নিয়ে বিরোধিদের চ্যালেঞ্জ প্রসঙ্গে তিনি বলেন, "ওই বিষয়ে সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণা করা হবে না।"
মুশাররফের নির্বাচনী বৈধতা নিয়ে করা মামলার পরবর্তী শুনানি ১৭ অক্টোবর। মুশাররফের বর্তমান মেয়াদ শেষ হচ্ছে ১৫ নভেম্বর। সেনা প্রধানের পদটি মুশাররফের জন্য গুরুত্বপূর্ণ। কারণ সেনাপ্রধান থেকে তিনি জরুরি অবস্থা কিংবা মার্শাল ল জারি করতে পারবেন। যদিও মুশাররফ বলছে তিনি এই বিকল্প পথ নেবেন না।
কিন্তু নিরাপদ ভবিষ্যতের জন্য মুশাররফের কয়েকটি প্রচেষ্টা ব্যর্থ হওয়ায় তার অবস্থা এখন অনেকটাই নাজুক। বেনজিরের সঙ্গে আলাপ আলোচনার মধ্য দিয়ে তার সঙ্গে জোট গড়ার চেষ্টা নিয়ে মুশাররফ চেয়েছিলেন তার অবস্থান শক্ত করতে। কিন্তু দু নেতার মধ্যে চুক্তি এখনও চূড়ান্ত হয়নি।
বেনজির ভুট্টো ক্ষমতা ভাগাভাগি নিয়ে মুশাররফের সঙ্গে জোট গড়ার ব্যাপারে আশার কথা শোনালেও একইসঙ্গে তিনি মুশাররফের পুর্র্নিবাচন প্রক্রিয়ায় আস্থাহীনতা তৈরি করতে তার দল পিপিপি'র এমপিদের পদত্যাগের সিদ্ধান্ত ঘোষণারও হুমকি দিয়েছেন।
তার ওপর পাকিস্তান সুপ্রিম কোর্টের সা
bdnews24