২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গান ডাউনলোডের বিরুদ্ধে আদালতের রায়

ইন্টারনেট নেটওয়ার্ক ব্যবহার করে গান ডাউনলোড এবং তা বিতরণের বিরুদ্ধে সঙ্গীত প্রকাশনা শিল্পের পক্ষে রায় দিয়েছে যুক্তরাষ্ট্রের একটি আদালত। কপিরাইট আইন ভঙ্গ করে ইন্টারনেট থেকে গান ডাউনলোড ও তা বিতরণের অভিযোগে ২০০৬ সালে মিনেসোটা অঙ্গরাজ্যের এক নারীর বিরুদ্ধে ওই মামলা করেছিল সংশ্লিষ্ট কয়েকটি সঙ্গীত প্রকাশনা প্রতিষ্ঠান। এ রায়ের মধ্য দিয়ে এই প্রথমবারের মতো ইন্টারনেট থেকে গান ডাউনলোডের মামলায় নিজেদের পক্ষে আদালতের রায় পেল সঙ্গীত প্রকাশনা প্রতিষ্ঠানগুলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2007, 08:29 AM

Updated : 26 Apr 2022, 02:49 PM

নিউইয়র্ক, অক্টোবর ৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)