২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিক্ষোভকারীদের ওপর আরও চড়াও হচ্ছে মিয়ানমার জান্তা

আন্তর্জাতিক চাপের মুখে সরকার-বিরোধী বিক্ষোভ দমনে বজ্রকঠোর নিয়ন্ত্রণ ধীরে ধীরে শিথিল করার পরিবর্তে বিক্ষোভকারীদের ওপর আরও বেশি চড়াও হচ্ছে মিয়ানমার জান্তা সরকার। শ'শ লোককে ধরপাকড় এখন চলছেই। এ পর্যন্ত আরও বহু লোককে গ্রেপ্তার করেছে জান্তা সরকার ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2007, 11:08 AM

Updated : 26 Aug 2022, 08:44 PM

ইয়াঙ্গুন, অক্টোবর ৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) --- আন্তর্জাতিক চাপের মুখে সরকার-বিরোধী বিক্ষোভ দমনে বজ্রকঠোর নিয়ন্ত্রণ ধীরে ধীরে শিথিল করার পরিবর্তে বিক্ষোভকারীদের ওপর আরও বেশি চড়াও হচ্ছে মিয়ানমার জান্তা সরকার। শ'শ লোককে ধরপাকড় এখন চলছেই। এ পর্যন্ত আরও বহু লোককে গ্রেপ্তার করেছে জান্তা সরকার । প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সাবেক বার্মার প্রধান শহর ইয়াঙ্গুনের আশপাশের এলাকা থেকে কমপক্ষে আটটি ট্রাক ভর্তি করে আটক লোকদের নিয়ে যাওয়া হয়েছে। প্রসঙ্গত, মিয়ানমারে কয়েক দশকব্যাপী চলা সামরিক শাসনের বিরুদ্ধে বৌদ্ধ ভিক্ষুদের নেতৃত্বাধীন সা