২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিয়ানমার থেকে দেশে ফিরল জাপানি আলোকচিত্রীর লাশ

মিয়ানমারের জনবিক্ষোভ দমনে সামরিক জান্তার অভিযানকালে গুলিবিদ্ধ হয়ে নিহত জাপানি আলোকচিত্রী কেনজি নাগাইয়ের লাশ বৃহস্পতিবার দেশে ফিরেছে। এদিকে, টোকিও জানিয়েছে, মিয়ানমারের কর্মকর্তারা যেসব জিনিস ফেরত দিয়েছেন তার মধ্যে তারা গুলিবিদ্ধ হওয়ার সময় যে ছোট ক্যামেরাটি দিয়ে নাগাই ছবি তুলছিলেন সেটি পাননি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2007, 08:54 AM

Updated : 26 Aug 2022, 08:44 PM

টোকিও, অক্টোবর ৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - মিয়ানমারের জনবিক্ষোভ দমনে সামরিক জান্তার অভিযানকালে গুলিবিদ্ধ হয়ে নিহত জাপানি আলোকচিত্রী কেনজি নাগাইয়ের লাশ বৃহস্পতিবার দেশে ফিরেছে। এদিকে, টোকিও জানিয়েছে, মিয়ানমারের কর্মকর্তারা যেসব জিনিস ফেরত দিয়েছেন তার মধ্যে তারা গুলিবিদ্ধ হওয়ার সময় যে ছোট ক্যামেরাটি দিয়ে নাগাই ছবি তুলছিলেন সেটি পাননি। বৃহস্পতিবারই কেনজি নাগাইয়ের লাশের ময়না তদন্ত হওয়ার কথা রয়েছে। এ তদন্তের ফলাফল সেনা শাসিত মিয়ানমারে জাপানের মানবিক সাহায্য বন্ধের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে। ৫০ বছর বয়সী জাপানি আলোকচিত্রী কেনজি নাগাই গত ২৭ সেপ্টেম্বর ইয়াঙ্গুনে বিক্ষোভকারীদের ওপর সেনাবাহিনীর গুলি চালানোর সময় গুলিবিদ্ধ হয়ে মারা যান। ইন্টারনেটসহ অন্যান্য মাধ্যমে মিয়ানমার থেকে বাইরে পাচার হয়ে আসা ছবিতে দেখা গেছে, এক সেনা খুব কাছ থেকে নাগাইকে গুলি করছে। আর গুলি খেয়ে আহত অবস্থায় রাস্তায় পড়ে থেকেও ছোট একটি ক্যামেরা দিয়ে ছবি তুলে যাচ্ছেন নাগাই। কিন্তু মিয়ানমারের কর্মকর্তারা বলছেন, তাকে দুর্ঘটনাক্রমে গুলি করা হয়েছে। কেনজি নাগাই জাপানের এপিএফ বার্তাসংস্থায় চুক্তিভিত্তিক কাজ করতেন। বার্তা সংস্থাটির প্রধান তোরু ইয়ামাজি বলেন, "ঘটনার এক সপ্তা বাদে অবশেষে তিনি ফিরতে সক্ষম হয়েছেন।" বিমানবন্দরে নাগাইয়ের কফিন পৌঁছানোর পর তাতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিমানবন্দরের কর্মকর্তারা। ময়না তদন্তের জন্য তার লাশ টোকিওর একটি হাসপাতালে নিয়ে যাওয়ার কথা। সে হাসপাতাল আসার কথা রয়েছে নাগাইয়ের বাবা-মার। বুধবার জাপানি কর্মকর্তারা বলেন, সরকার মিয়ানমারের জন্য নির্ধারিত ৫শ' মিলিয়ন ইয়েন সাহায্য স্থগিত করে দিতে পারে। যদিও এক কর্মকর্তা বলেছেন, টোকিও তার সাহায্যনীতি অক্ষুণ