নয়া দিল্লি, অক্টোবর ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- রাজনৈতিক সংস্কার প্রক্রিয়া দ্রুততর করতে মিয়ানমারকে নতুন করে চাপ দিচ্ছে বৃহৎ প্রতিবেশী ও বন্ধু রাষ্ট্র ভারত। একইসঙ্গে গণতন্ত্রপন্থী বিক্ষোভকারিদের ওপর বল প্রয়োগের ঘটনা তদন্তের জন্য ভারত মিয়ানমারের সামরিক জান্তাকে আহ্বান জানিয়েছে। মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃততে একথা জানান হয়।
বিবৃতিতে বলা হয়, ভারতের পররাষ্ট্রমন্ত্রী প্রণব মুখার্জী গত সোমবার নিউ ইয়র্কে মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী ইউ নায়ান উইনের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি মিয়ানমারে বিক্ষোভ দমনে বল প্রয়োগের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন।
এতে আরও বলা হয়, ভারতীয় মন্ত্রী আশা প্রকাশ করেন, মিয়ানমারে রাজনৈতিক সংস্কার প্রক্রিয়া দ্রুততর করা হবে। সরকার এক্ষেত্রে উদ্যোগী হবে।
প্রণব আরও জানিয়ে দেন, সাম্প্রতিক বিক্ষোভ ও এতে বল প্রয়োগের ঘটনা মিয়ানমার সরকারের তদন্ত করা উচিৎ।
গত দুই দশকের সবচেয়ে বড় বিক্ষোভ দমনে মিয়ানমারের জান্তা সরকার গত সপ্তাহে দমনপীড়ন শুরু করে। এতে দশ জন নিহত হয়েছে বলে সরকার দাবি করলেও পশ্চিমা দেশগুলো বলছে নিহতের সংখ্যা আরও বেশি।
বিক্ষোভকারিদের ওপর দমন বন্ধে সামরিক সরকারের ওপর চাপ দিতে জাতিসংঘের বিশেষ দুত ইব্রাহিম গাম্বারি মিয়ানমার সফর শেষে মঙ্গলবার ফিরে গেছেন।
পশ্চিমা বিশ্বের অভিযোগ, ভারত মিয়ানমারের ব্যাপারে নীরবতা পালন করছে। মিয়ানমারের স্বল্প কিছু বন্ধু রাষ্ট্রের মধ্যে ভারত অন্যতম। প্রতিবেশী ভারতের সঙ্গে তাদের দেড় হাজার কিলোমিটারের বেশি সীমান্ত রয়েছে।
দীর্ঘ নীরবতা ভেঙে গত সপ্তাহে ভারত মিয়ানমারের রাজনৈতিক সংস্কারের আহ্বান জানিয়েছিল।
ভারত প্রথমদিকে মিয়ানমারের বিরোধীদলীয় নেত্রী নোবেল শান্তি পুরস্কার জয়ী অং সান সু চি'র দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসিকে সমর্থন জানালেও ১৯৯০ এর দশকে এসে দেশটির ব্যাপারে তাদের নীতি পরিবর্তন করে। ভারত শত্র" চীনের বিপক্ষে শক্তি হিসেবে মিয়ানমারের সামরিক সরকারকে ব্যবহারের উদ্দেশ্যেই এই অবস্থান পরিবর্তন করে বলে ধারণা করা হয়।
এরপর থেকে মিয়ানমারের বন্দর, রাস্তাঘাট, রেললাইনের উন্নয়নে ভারত বিনিয়োগ করে আসছে। এছাড়া তারা মিয়ানমারকে অস্ত্রও সরবরাহ করে। সা
bdnews24