২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রিয়ায় মার্কিন দূতাবাসে হামলা প্রচেষ্টার ঘটনায় দুইজন গ্রেপ্তার

বিস্ফোরকভর্তি একটি ব্যাগ নিয়ে সোমবার ভিয়েনায় মার্কিন দূতাবাসে প্রবেশের চেষ্টার পর বসনিয়ার এক নাগরিককে গ্রেপ্তার করে অস্ট্রিয়া পুলিশ। গ্রেপ্তার ওই ব্যক্তির পরিচিত অপর এক ব্যক্তিকেও গ্রেপ্তার করা হয়েছে বলে অস্ট্রিয়ার জাতীয় সংবাদমাধ্যম এপিএ মঙ্গলবার জানিয়েছে। পুলিশের একজন মুখপাত্রের বরাত দিয়ে এপিএ জানায়, গ্রেপ্তার দ্বিতীয় ব্যক্তি ওই বসনিয়ার ওই নাগরিকের পরিচিত এবং তিনিও ভিয়েনার কাছে তুলন এর বাসিন্দা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2007, 08:13 AM

Updated : 26 Aug 2022, 08:43 PM

ভিয়েনা, অক্টোবর ২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - বিস্ফোরকভর্তি একটি ব্যাগ নিয়ে সোমবার ভিয়েনায় মার্কিন দূতাবাসে প্রবেশের চেষ্টার পর বসনিয়ার এক নাগরিককে গ্রেপ্তার করে অস্ট্রিয়া পুলিশ। গ্রেপ্তার ওই ব্যক্তির পরিচিত অপর এক ব্যক্তিকেও গ্রেপ্তার করা হয়েছে বলে অস্ট্রিয়ার জাতীয় সংবাদমাধ্যম এপিএ মঙ্গলবার জানিয়েছে। পুলিশের একজন মুখপাত্রের বরাত দিয়ে এপিএ জানায়, গ্রেপ্তার দ্বিতীয় ব্যক্তি ওই বসনিয়ার ওই নাগরিকের পরিচিত এবং তিনিও ভিয়েনার কাছে তুলন এর বাসিন্দা। তবে দূতাবাসে হামলা চালানোর জন্য তিনি প্ররোচনা দিয়েছিলেন কিনা সে বিষয়ে কোনো প্রমাণ তাদের কাছে নেই বলেও জানিয়েছেন ওই মুখপাত্র। এর আগে সোমবার পুলিশ মুখপাত্র ডোরিস এডেলবাশের জানান, লোকটি ব্যাগ নিয়ে দূতাবাসে প্রবেশ করার সময় মেটাল ডিটেক্টরে সঙ্কেত বেজে ওঠায় সে দৌঁড়ে পালিয়ে যায়। পরে সে তার ব্যাগটি পাশের রাস্তায় ফেলে দেয় এবং এর পরপরই তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় কেউ আহত হয়নি। তিনি বলেন, বোমা বিশেষজ্ঞরা ব্যাগটির ভেতরে তারকাঁটাসহ হ্যান্ড গ্রেনেডের মতো এবং অন্যান্য বিস্ফোরক দ্রব্য দেখতে পায়। তারা ব্যাগটির মধ্যে একটি ইসলামি বইও পেয়েছেন। এডেলবাশের বলেন, "এটা বিস্ফোরিত হলে ভয়াবহ প্রভাব পড়তে পারত।" তিনি আরও বলেন, লোকটি দ্রুততার সঙ্গে বিস্ফোরণ ঘটাতে পারতেন কিনা তা এখনও পরিষ্কার নয়। পুলিশ পরবর্তীতে ব্যাগে রাখা বিস্ফোরকের নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে সেটিকে নিরাপদ করে। ভিয়েনার কাছে লোয়ার অস্ট্রিয়া প্রদেশের অন্তর্গত তুলনের ৪২ বছর বয়সী ওই লোককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মার্কিন দূতাবাস জানিয়েছে, নিরাপত্তা তল্লাশির সময় একটি মনিটরে ব্যাগটির বিস্ফোরকগুলো ধরা পড়ে। নিরাপত্তারক্ষীরা তখন দ্রুততার সঙ্গে প্রবেশপথটি বন্ধ করে দিচ্ছিল। তখনই লোকটি ব্যাগটি কেড়ে নিয়ে পালিয়ে যায়। এক বিবৃতিতে মার্কিন দূতাবাস জানিয়েছে, দূতাবাসের প্রহরীরা তখন পুলিশকে খবর দেয় এবং দূতাবাসের কাছের একটি রাস্তায় লোকটিকে ঘিরে ফেলে। লোকটি তখন তার ব্যাগটি ফেলে দেয় এবং এর পরপরই পুলিশ তাকে গ্রেপ্তার করে। এদিকে, সারায়েভোতে বসনিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, ওই ঘটনা সম্পর্কে তাদের কাছে তাৎক্ষণিক কোনো খবর নেই। অস্ট্রিয়ার মুসলিম স