মধ্যপ্রাচ্য নিয়ে চতুর্পক্ষীয় বৈঠক ২ ফেব্র“য়ারি: রাইস
মধ্যপ্রাচ্য শান্তি আলোচনা পুনরায় শুরুর লক্ষ্য নিয়ে ২ ফেব্র“য়ারি ওয়াশিংটনে চতুর্পক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইস।
বুধবার জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের সাথে বৈঠকের আগে তিনি এ তথ্য জানান।
রাইস বলেন, “আমি চতুর্পক্ষীয় মধ্যস্থতাকারীদের কাছে চিঠি পাঠিয়েছি। ২ ফেব্র“য়ারি তারা বৈঠকে বসতে পারেন বলে আশা করা হচ্ছে।”
চ্যান্সেলর মার্কেল সাংবাদিকদের বলেন, তার ধারণা মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ায় কিছুটা অগ্রগতি হচ্ছে।
মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ায় মধ্যস্থতাকারী পক্ষগুলো হলো- যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), জাতিসংঘ ও রাশিয়া। মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ায় পক্ষগুলো বড় ধরনের অবদান রাখবে বলে অনেক দেশ আশা করছে।
ইইউর বর্তমান প্রেসিডেন্ট জার্মানি এবং দেশটির চ্যান্সেলরের সঙ্গে মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়াসহ অন্যান্য বিষয়ে আলোচনার জন্য রাইস বর্তমানে বার্লিনে রয়েছেন। দিনশেষে তার বৃটেনে যাওয়ার কথা রয়েছে।
২ ফেব্র“য়ারির আলোচনা ইসরায়েল ও ফিলিস্তিন নেতাদের মধ্যে আলোচনার পটভূমি তৈরি করবে বলে ধারণা করা হচ্ছে।
রাইস কয়েক সপ্তাহের মধ্যে ইসরায়েলি প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট ও ফিলিস্তিন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের মধ্যে অনানুষ্ঠানিক আলোচনা শুরুর লক্ষ্যে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
এ সপ্তাহেই রাইস পাঁচ দিনের মধ্যপ্রাচ্য সফর শেষ করেছেন। ওই সফরে তিনি ইরাকে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে আরো মার্কিন সেনা পাঠানো প্রশ্ন মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের সমর্থন পান।
