২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বুশ ইরাকে জাতিসংঘের জোরালো ভূমিকা চান: মুন

ইরাকে জাতিসংঘের জোরালো ভূমিকা চান মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ। এ কথা জানিয়েছেন জাতিসংঘের নতুন মহাসচিব বান কি মুন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2007, 02:08 AM

Updated : 26 Apr 2022, 01:57 PM

ওয়াশিংটনে দুই দিনের সফর শেষে বুধবার জাতিসংঘ মহাসচিব সংস্থার সদর দফতরে সাংবাদিকদের বলেন, “মার্কিন প্রেসিডেন্টের প্রত্যাশা জাতিসংঘ ইরাকে আরো জোরালো ভূমিকা রাখবে এবং সেখানে উপস্থিতি আরো সুসংহত করবে।”

বান কি মুন জানান, তিনি ইরাকে সহায়তা দেওয়ার ব্যাপারে প্রেসিডেন্ট বুশকে আশ্বস্ত করেছেন। পাশাপাশি জাতিসংঘের সঙ্গে সম্পর্কোন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণেও তিনি মার্কিন প্রেসিডেন্টকে আহ্বান জানিয়েছেন।

বান কি মুন বলেন, “আমরা অতীত ভুলে নতুন করে সব কিছু শুরু করতে চাই।”

হোয়াইট হাউজে ভাষণে প্রেসিডেন্ট বুশকে ‘মহান নেতা’ হিসেবে উল্লেখ করা প্রসঙ্গে জাতিসংঘ মহাসচিবে প্রশ্ন করা হলে তিনি বলেন, “এ ধরনের প্রশ্নের কোনো অবকাশই আসলে নেই। এটা একটা কূটনৈতিক ভদ্রতা, আশা করি আপনারাও তা উপলব্ধি করতে পারবেন।”