২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সীমান্তে গোলাগুলি নিয়ে ভারত -- পাকিস্তান টানাপড়েন

কাশ্মির সীমান্তে গোলাগুলিতে দুই ভারতীয় সেনা আহত হওয়া ঘটনায় পাকিস্তানকে আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানাবে ভারত সরকার। এ ঘটনায় দুই দেশের সম্পর্কে নতুন করে টানাপড়েনের সৃষ্টি হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2007, 01:23 PM

Updated : 26 Apr 2022, 01:57 PM

শ্রীনগর থেকে ৩৫০ কিলোমিটার দক্ষিণে সীমান্তের কাছে আখনোর সেক্টরে বুধবার এ ঘটনা ঘটে বলে নিরাপত্তা বাহিনীর উর্ধ্বতন এক কর্মকর্তা জানিয়েছেন। তিনি আরো জানান, এ ঘটনায় পাকিস্তানের কাছে লিখিত প্রতিবাদ পাঠানো হবে। 

ভারতীয় এক কর্মকর্তা বৃহস্পতিবার জানান, কাশ্মির সীমান্ত দিয়ে সন্দেহভাজনরা যখন ঢুকতে চাচ্ছিল, তখন তাদের চ্যালেঞ্জ করে ভারতীয় বাহিনী। ঠিক ওই সময় সীমান্তের ওপার থেকে থেকে গুলি করা হলে দুই সেনা সদস্য আহত হন।

তবে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গোয়েন্দা কর্মকর্তা কে. শ্রীনিভাসান বলেন, “জঙ্গি বাহিনী নাকি পাকিস্তানি সেনাবাহিনী এ ঘটনা ঘটিয়েছে সে ব্যাপারে আমরা নিশ্চিত নই।”

এদিকে পাকিস্তানের সেনাবাহিনী এক বিবৃতিতে ভারতের এ অভিযোগকে ’অতিরঞ্জিত’ উল্লেখ করে জানিয়েছে, গুলিবর্ষণের ওই ঘটনা ভারতের অংশেই ঘটেছে। পাকিস্তানের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা গুলি ছোড়েনি। বিবৃতিতে পাল্টা অভিযোগ করা হয়, ভারতী শাসিত কাশ্মিরের নাজওয়াল গ্রাম থেকে সাত রাউন্ড গুলি ছোড়া হয়।