২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্দোনেশিয়ায় রেল দুর্ঘটনায় নিহত ৫ আহত ১০০

ইন্দোনেশিয়ায় মঙ্গলবার এক রেল দুর্ঘটনায় অন্তত পাঁচজন নিহত ও ১০০ জন আহত হয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2007, 04:55 PM

Updated : 26 Apr 2022, 01:57 PM

জাভা দ্বীপের কেন্দ্রস্থলে পুরওকার্তো শহরের সাত মাইল পশ্চিমে ভোরের আগে এ ঘটনা ঘটে বলে পুলিশ কর্মকর্তা দারকোনি জানিয়েছেন।

রেলগাড়িটি রাজধানী জাকার্তায় যাচ্ছিল। এর একটি বগি লাইনচ্যুত হয়ে পার্শ্ববর্তী নদীতে পড়ে গেলে হতাহতের এ ঘটনা ঘটে।

দারকোনি জানান, “দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া যাত্রীরা জানিয়েছেন রেলগাড়িটি অতিরিক্ত যাত্রী বহন করছিল।”

উল্লেখ্য, ইন্দোনেশিয়ায় প্রায়ই রেল ও অন্যান্য যানবাহন দুর্ঘটনা ঘটে থাকে। দেশটির অবকাঠামো আধুনিক এবং অতিরিক্ত জনসংখ্যা ও অর্থনৈতিক প্রবৃদ্ধির সঙ্গে সঙ্গতিপূর্ণ না হওয়ায় এ ধরনের দুর্ঘটনা প্রায় ঘটে থাকে বলে অভিযোগ করা হয়।