নাইজেরিয়ায় অজ্ঞাত বন্দুকধারীদের হাতে নিহত ১২
নাইজেরিয়ায় চার গোত্রপ্রধানসহ সোমবার ১২ জন নৌযাত্রীকে হত্যা করেছে অজ্ঞাত বন্দুকধারীরা।
তবে কী কারণে এদের হত্যা করা হয়েছে সে সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।
দেশটির পুলিশ সূত্রে মঙ্গলবার এ খবর জানা গেছে।
পুলিশ জানায়, তেলসমৃদ্ধ নাইজার ব--দ্বীপের নির্জন খাঁড়িতে একটি বাণিজ্যিক নৌযানে হামলা চালিয়ে এদের হত্যা করা হয়। নিহতদের চারজন বিভিন্ন গোত্রের প্রধান।
এর আগে সোমবার পুলিশের এক মুখপাত্র জানান, অজ্ঞাত বন্দুকধারীরা বিভিন্ন গোত্রের চারজন দলপতিকে হত্যা এবং আটজনকে অপহরণ করেছে।
পরে ওই আটজনকেও হত্যা করা হয় বলে তিনি জানান।
নৌযানটি ১৪ জন যাত্রী নিয়ে উপকূলীয় এলাকা কুলায় যাচ্ছিল।
পুলিশের ওই মুখপাত্র আরো জানান, গুলিতে আহত বাকি দুই যাত্রীকে পোর্ট হারকোর্টে চিকিৎসা দেওয়া হচ্ছে।
