২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কাস্ত্রোপুত্র বললেন, বাবা সেরে উঠছেন

কিউবার প্রেসিডেন্ট ফিদেল কাস্ত্রোর ছেলে ফিদেল কাস্ত্রো ডায়াজ বালার্ত বলেছেন, তার বাবা অসুস্থতা থেকে দ্রুতই সেরে উঠছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2007, 08:56 PM

Updated : 26 Apr 2022, 01:57 PM

কাস্ত্রো তনয় এখন চিলি সফরে রয়েছেন। পেশায় চিকিৎসক বালার্ত শনিবার সান্তিয়াগোয় একটি বিজ্ঞানকেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে তিনি চিলি আসেন। সেখানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, “বাবা দ্রুতই সেরে উঠছেন। আশা করি শিগগিরই উঠে দাঁড়াবেন তিনি।”

ওই অনুষ্ঠানে চিলির প্রেসিডেন্ট মাইকেল ব্যাশেলেও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে যারা উপস্থিত ছিলেন তারা বলেন, “বালার্তকে খুবই নিরুদ্বেগ দেখাচ্ছিল। তার সঙ্গে ছিল মোটে এক জন দেহরক্ষী।”

বালার্ত পড়াশোনা করেছেন রাশিয়ায়। বাবার সঙ্গে চেহারায় মিল থাকায় কিউবায় তাকে ‘ফিদেলিতো’ নামেই ডাকা হয়।