২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে ৩০ তালেবান নিহত

আফগানিস্তানের হেলমান্দ প্রদেশে ন্যাটো বাহিনীর অভিযানে ৩০ তালেবান যোদ্ধা নিহত হয়েছেন। প্রাদেশিক পুলিশ প্রধান মোহাম্মদ নবী মোল্লা রোববার এ কথা জানিয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2007, 07:39 PM

Updated : 26 Apr 2022, 01:57 PM

তবে হতাহতের সংখ্যা নিয়ে নিশ্চিত করে কিছু বলতে পারেনি ন্যাটো বাহিনী।

মোহাম্মদ নবী মোল্লা জানান, শনিবার এক ব্রিটিশ সেনাকে হত্যার পর কাজাকি জেলায় তালেবানদের ঘাঁটিতে অভিযান চালায় ন্যাটো ও আফগান সেনারা। ন্যাটো বাহিনী বিমান হামলা চালায় বলেও জানান তিনি। তার বক্তব্য অনুযায়ী ওই অভিযানে নিহত হন ৩০ তালেবান যোদ্ধা।  

এদিকে ন্যাটোর এক মুখপাত্র অভিযানের কথা স্বীকার করলেও এতে হতাহতের ব্যাপারে নিশ্চিত করে কিছু বলতে পারেননি। আর এ বিষয়ে তালেবানদের কোনো বক্তব্যও পাওয়া যায়নি।

অন্যদিকে একই প্রদেশের কালাত শহরে রোববার একটি আত্মঘাতী গাড়িবোমা হামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এতে হামলাকারী নিহত ও এক পথচারী আহত হন। আফগান সেনাবাহিনীর একটি গাড়িবহর লক্ষ করে ওই হামলা চালানো হয়।