২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওপেকের তেল উত্তোলন কমাতে একমত ইরান ভেনেজুয়েলা

যুক্তরাষ্ট্র বিরোধী দুই নেতা হুগো শাভেজ এবং মাহমুদ আহমাদিনেজাদ বলেছেন তেলের দরপতন ঠেকাতে তেল উত্তোলন কমাতে একমত ভনেজুয়েলা এবং ইরান। ভেনেজুয়েলা সফররত ইরানি প্রেসিডেন্টের সঙ্গে এক বৈঠকের পর শনিবার রাজধানী কারাকাসে এক সংবাদ সম্মেলনে তারা একথা জানান। একইদিনে ভেনেজুয়েলার সম্পূর্ণ জ্বালানী খাতকে জাতীয়করণের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট হুগো শাভেজ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2007, 01:25 PM

Updated : 26 Apr 2022, 01:57 PM

ইরানের প্রেসিডেন্ট আহমেদিনেজাদের সঙ্গে কারাকাসে অনুষ্ঠিত বৈঠকে শাভেজ বলেন,“আমরা জানি যে বাজারে তেলের প্রচুর মজুদ রয়েছে। তাই আমাদের রপ্তানী প্রধান পণ্য তেলের দাম ধরে রাখতে আমরা একমত হয়েছি।”

এদিকে তেলের দাম এবছর ১৫ শতাংশ কমে যাওয়ার পরও ওপেক কার্টারকে গুরুত্ব না দেওয়ায় যুক্তরাষ্ট্রের সমালোচনা করেন শাভেজ ।

উন্নয়নশীল বিশ্বকে সহায়তা করা এবং সমাজবাদী ধ্যান ধারণার বিস্তারে একত্রে কাজ চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে ২ বিলিয়ন মার্কিন ডলার তহবিলের একটি প্রকল্প শুরুর বিষয়েও একমত হন দুই নেতা। এছাড়া কৃষি, নির্মাণ ও পর্যটন বিষয়ে সহযোগিতা বৃদ্ধি এবং দেশদুটির রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদ মাধ্যমের ব্যাপারেও চুক্তি করেছেন তারা।

প্রসঙ্গত বিশ্বে তেল সরবরাহকারী দেশগুলোর মধ্যে চতুর্থ স্থান দখলকারী ইরান এবং অষ্টম স্থান দখলকারী ভেনেজুয়েলার দুই প্রেসিডেন্টর মধ্যে দীর্ঘদিন ধরে সুসম্পর্ক বিদ্যমান। এমনকি ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের নেওয়া পদক্ষেপের বিরুদ্ধে যুদ্ধে আহমেদিনেজাদকে সমর্থনও করেছেন শাভেজ।