আটক ইরানিরা 'বিপ্লবী গার্ড বাহিনীর' সঙ্গে যুক্ত : যুক্তরাষ্ট্র
ইরাকের আরবিল শহর থেকে গত সপ্তাহে আটক পাঁচ ইরানি কর্মকর্তা ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর একটি গ্র“পের সঙ্গে জড়িত বলে রোববার অভিযোগ করেছে মার্কিন সেনাবাহিনী।
মার্কিন সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, “প্রাথমিকভাবে জানা গেছে, আটক ঐ পাঁচ ইরানি ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর ‘কুদস ফোসর্’র সঙ্গে জড়িত। কুদস ফোর্স ইরাকের গেরিলা যোদ্ধাদের অর্থ, বিভিন্ন ধরনের অস্ত্র, অত্যাধুনিক বিস্ফোরক প্রযুক্তি সরবরাহসহ চরমপন্থী গেরিলা সংগঠনের সদস্যদের প্রশিক্ষণ দেয়। ইরাক সরকার এবং মার্কিন নেতৃত্বাধীন যৌথবাহিনীর ওপর হামলা করে একে দুর্বল করে দেয়াই এ বাহিনীর উদ্দেশ্য”
ওই বিবৃতিতে আরও বলা হয়, “নীতি ও কৌশল অনুযায়ী ইরাকের গেরিলাদের জন্য বাইরে থেকে আসা যে কোন ধরনের সাহায্য, সমর্থন ও সহযোগিতা কঠোর হাতে দমন করবে যৌথবাহিনী,”
ইরাকের গেরিলা যোদ্ধাদের কাছে অস্ত্র সরবরাহসহ বিভিন্ন বিদ্রোহী কর্মকান্ডে ইন্ধন যুগিয়ে আসছে ইরান-এ অভিযোগে ইরাকের বিভিন্ন জায়গায় ইরানি ব্যক্তি ও প্রতিষ্ঠানে তল্লাশি চালায় যুক্তরাষ্ট্র। আরবিল শহর থেকে আটকদের সম্পর্কে ইরান বলেছে ওই কর্মকর্তারা কূটনীতিক মর্যাদার না হলেও তারা একটি লিয়াঁজো অফিসে কর্মরত।
