২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাপানে শক্তিশালী ভূমিকম্প, সুনামির আঘাত

শক্তিশালী ভূমিকম্পের পর শনিবার ছোট আকারের সুনামি আঘাত হেনেছে জাপানে। স্থানীয় সময় দুপুর তিনটায় হোক্কাইদো দ্বীপের নিমুরো উপকূলে আঘাত হানে সুনামি। এর আগে সকালে কিউরিল দ্বীপপুঞ্জসহ জাপানের উত্তর উপকূলে ভূমিকম্প অনুভূত হয়। ৮ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পটির কেন্দ্র ছিল কিউরিলের ৫২৫ কিলোমিটার দূরে প্রশান্ত মহাসাগরে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2007, 02:45 PM

Updated : 26 Apr 2022, 01:57 PM

ভূমিকম্পের পর জাপান ও রাশিয়ার উপকূল, গুয়াম, তাইওয়ান, ফিলিপাইনসহ প্রশান্ত মহাসাগরেরর বি¯তৃত এলাকা এবং যুক্তরাষ্ট্রের আলাস্কা ও হাওয়াইতেও সুনামির সতর্কতা জারি করা হয়। হাওয়াইয়ে অবস্থিত প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার এ সতর্কতা জারি করে। তবে পরে আলাস্কা ও হাওয়াই থেকে সুনামি সতর্কতা প্রত্যাহার করা হয়।

ভুমিকম্পের কারণে তাৎক্ষণিকভাবে কোন হতাহতের খবর পাওয়া না গেলেও জাপানের উপকূলীয় এলাকা থেকে অধিবাসীদের নিরাপদ স্থানে চলে যেতে বলা হয়েছে।

স্থানীয় সময় বেলা ২টার দিকে হোক্কাইদোতে সুনামির প্রথম ঢেউ আঘাত হানে। এর উচ্চতা ছিল এক মিটার। আবহাওয়া বিভাগ থেকে জানানো হয়েছে হোক্কাইদো থেকে ওয়াকাইয়ামার মধ্যে অবস্থিত জাপানের পশ্চিমাঞ্চলীয় প্রশান্ত মহাসাগরের বিস্তৃত উপকূলীয় এলাকায় ছোট ছোট ঢেউ আঘাত হানতে পারে।

প্রসঙ্গত ১৯৯৩ সালে হোক্কাইদোর দক্ষিণপশ্চিমাঞ্চলে অবস্থিত ওকুশিরি দ্বীপে ৭.৮ মাত্রার ভুমিকম্পে সৃষ্ট সুনামিতে প্রায় ২০০ ব্যক্তি মারা যান। এছাড়া গত বছরের নভেম্বরে কিউরিল দ্বীপে বড় ধরনের এক ভুমিকম্পের পর সুনামির আশংকা করা হলেও পরে জাপানে কেবল ছোট ছোট ঢেউ আঘাত হানে।