২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাদ্দামের ফাঁসি ঠেকাতে চেয়েছিল যুক্তরাজ্য!

শেষ মুহূর্ত পর্যন্ত সাদ্দাম হোসেনের ফাঁসি ঠেকাতে চেয়েছিল যুক্তরাজ্য। এ জন্য ইরাক সরকারের কাছে আবেদনও জানানো হয়। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী মার্গারেট বেকেট লেবার পার্টি এমপি অ্যান্ড্রু ম্যাককিনলেকে এক চিঠিতে একথা জানিয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2006, 05:10 PM

Updated : 26 Apr 2022, 03:20 PM

চিঠিতে মার্গারেট বেকেট বলেন, “সাদ্দাম হোসেনের সব বিষয়েই আমাদের তীক্ষè নজর ছিল। ফাঁসির কথা জেনে তা ঠেকাতেও আমারা ছিলাম তৎপর। এ জন্য ২৯ ডিসেম্বরও আমরা সক্রিয় ছিলাম। আমি আপনাকে(ম্যাককিনলে) আশ্বস্ত করতে চাই, ব্রিটিশ সরকার বরাবরই ইরাকি সরকারকে মৃত্যুদণ্ডবিরোধী অবস্থানের কথা প্রকাশ করে এসেছে।”

মার্গারেট বেকেট জানান, মৃত্যুদণ্ড নিষিদ্ধ করার জন্য ইরাক সরকারের প্রতি চাপ অব্যাহত থাকবে।

সাদ্দাম হোসেনের ফাঁসির পর মার্গারেট বেকেট বলেছিলেন, “তিনি তার প্রাপ্য সাজাই পেয়েছেন।”

এদিকে সাদ্দাম হোসেনের ফাঁসি নিয়ে প্রথম বারের মতো মুখ খুলেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। বুধবার তিনি বলেন, “তার ফাঁসি ও তা কার্যকরের প্রক্রিয়া ছিল অগ্রহণযোগ্য। যা যুক্তরাজ্যকেও বিব্রত করেছে।”