২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে এক ইরানি দূতের কার্যালয়ে মার্কিন বাহিনীর অভিযান

ইরাকের উত্তরাঞ্চলের আরবিল শহরে ইরান সরকারের এক প্রতিনিধির কার্যালয়ে অভিযান চালিয়ে মার্কিন বাহিনী বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে। ইরাক টেলিভিশন বৃহস্পতিবার এ খবর জানায়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2007, 05:10 PM

Updated : 26 Apr 2022, 01:56 PM

এ বিষয়ে মার্কিন বাহিনী আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি এবং তাৎক্ষণিকভাবে ইরানি কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ইরাক টেলিভিশন জানায়, মার্কিন বাহিনী ওই কার্যালয় থেকে কয়েকটি কম্পিউটার ও নথিপত্রও আটক করে। মার্কিন সেনারা চলে যাওয়ার পর কুর্দি নিরাপত্তা রক্ষীরা ওই কার্যালয়ের দখল নিয়ে নেয়।

ইরাকে অস্থিতিশীলতা সৃষ্টির জন্য যুক্তরাষ্ট্র ইরানকে অভিযুক্ত করে আসছে। গত ডিসেম্বরে এক কূটনীতিকসহ কয়েকজন ইরানিকে আটক করে মার্কিন সেনারা। পরে অবশ্য কূটনীতিককে ছেড়ে দেওয়া হয়।