২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিয়ানমারে ৫ রাজবন্দির মুক্তি

সেনা শাসনের বিরোধিতাকারী পাঁচ ব্যক্তিকে বৃহস্পতিবার মুক্তি দিয়েছে মিয়ানমারের সামরিক সরকার। গত সেপ্টেম্বরে তাদের গ্রেফতার করা হয়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2007, 02:48 PM

Updated : 26 Apr 2022, 01:56 PM

১৯৮৮ সালে ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক, কারামুক্ত মিন কো নায়িং সাংবাদিকদের বলেন, “আমরা আজ সকালে বাড়ি ফিরতে পারবো।” তিনি এবং অন্য বন্দিরা ভালো ও সুস্থ আছেন বলে জানান তিনি। তবে সামরিক সরকার কেন হঠাৎ তাদের মুক্তি দিতে সম্মত হল সে বিষয়ে তিনি কিছু বলতে পারেননি।

মিয়ানমারে ব্রিটিশ শাসনের অবসান এবং স্বাধীনতার ৫৯তম বর্ষপূর্তি উপলক্ষে গত সপ্তাহে ৪০ রাজবন্দিকে মুক্তি দেয় জান্তা সরকার।

এদিকে, মিয়ানমারের আভ্যন্তরীণ দমন-পীড়ণ বন্ধ ও গণতন্ত্র প্রতিষ্ঠায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদে জোর তৎপরতার চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। সরকারের এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রের দৃষ্টি ফেরানোর প্রয়াস বলেই মনে করছে সামরিক সরকার বিরোধী সংগঠনগুলো।