“ইসরায়েলের অস্তিত্ব থাকলেও তা মেনে নেওয়ার নয়”
হামাস নেতা খালেদ মেশাল বলেছেন, রাষ্ট্র হিসেবে ইসরায়েলের অস্তিত্ব এখন প্রতিষ্ঠিত সত্য। বুধবার রয়টার্সকে সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।
তিনিই প্রথম হামাস নেতা, যিনি ইসরায়েলের অস্তিত্ব নিয়ে এ ধরনের বক্তব্য দিলেন। তবে তিনি এটাও বলেছেন, ইসরায়েলের অস্তিত্ব থাকলেও তিনি সেটা মেনেও নিচ্ছেন না, কিংবা স্বীকৃতিও দিচ্ছেন না।
খালেদ মেশাল বলেন, “ইসরায়েল এখন বাস্তব, একটি রাষ্ট্রকে ইসরায়েল নামে চিহ্নিত করা হয়। একে অস্বীকার করার উপায় নেই। তবে মূল সমস্যাটা হচ্ছে ফিলিস্তিন নামে দেশটির অস্তিত্ব না থাকা।”
হামাস নেতা বলেন, “ এক জন ফিলিস্তিনি হিসেবে আমি ১৯৬৭ সালের সীমারেখা অনুযায়ী রাষ্ট্র চাই। এটা তো সত্য ফিলিস্তিন রাষ্ট্রের ভেতরেই ইসরায়েল প্রতিষ্ঠিত হয়েছে।”
