দুর্নীতির দায়ে বহি®কৃত ভারতের ১২ এমপির আপিল খারিজ
দুর্নীতির অভিযোগে বহিকৃত ভারতের লোকসভার ১২ সদস্যের আপিল বুধবার খারিজ করে দিয়েছে উচ্চ আদালত।
২০০৫ সালে একটি প্রাইভেট টিভি চ্যানেলের ধারণ করা দৃশ্যে তাদের ১১ জনকে লোকসভার অধিবেশনে প্রশ্ন করার বিনিময়ে এবং এক জনকে সরকারি প্রকল্পের অর্থের অংশ দাবি করতে দেখা যায়। টিভি চ্যানেলটি কৌশলে দৃশ্যগুলো ধারণ করে। ওই ঘটনায় দেশ জুড়ে নিন্দা ও প্রতিবাদের ঝড় বয়ে যায়।
পরে তদন্ত শেষে সংসদীয় কমিটি ওই ১২ জনকে লোকসভা থেকে বহিষ্কার করে। এটা ছিল লোকসভার ইতিহাসে এক সঙ্গে সর্বাধিক সদস্যকে বহিষ্কারের ঘটনা।
বহিষ্কারাদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করেন অভিযুক্ত ১২ সদস্য। বুধবার রায়ে আদালত বলেন, “বহিষ্কৃতরা তাদের নির্দোষিতার পক্ষে কোনো যুক্তি হাজির করতে পারেনি। এছাড়া তাড়াহুড়ো করে তদন্ত সারা হয়েছে, তাদের এমন অভিযোগেরও সত্যতা মেলেনি। তাই তাদের বহিষ্কারাদেশ বহাল রাখা হচ্ছে।”
বহি®কৃতদের মধ্যে ছয় জন বিরোধী দল বিজেপি ও একজন কংগ্রেস সদস্য। বাকিরা বিভিন্ন আঞ্চলিক দলের সদস্য।
