২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ কোরিয়ায় যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক যুদ্ধবিমান

রাডার ফাঁকি দিতে সক্ষম এমন বেশকিছু অত্যাধুনিক যুদ্ধবিমান দক্ষিণ কোরিয়ায় পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেনাবাহিনীর এক মুখপাত্র বুধবার একথা জানান।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2007, 01:25 PM

Updated : 26 Apr 2022, 01:56 PM

উত্তর কোরিয়া দ্বিতীয়বারের মত পারমাণু অস্ত্রের পরীক্ষা চালানোর প্রস্তুতি নিচ্ছে-এমন আশঙ্কার প্রেক্ষিতে ১৫ থেকে ২০টি এফ-১১৭এ  নাইট হক বিমান পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। গত বছরের অক্টোবরে উত্তর কোরিয়া প্রথম সফল পারমাণু পরীক্ষা চালায়।

দক্ষিণ কোরিয়ার সামরিক কর্মকর্তা কিম ইয়ং-কি যুদ্ধবিমান প্রেরণের বিষয়টিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক সহযোগিতার নিয়মিত ঘটনার অংশ হিসেবে আখ্যায়িত করেছেন।

মার্কিন বিমানবাহিনীর এ স্কোয়াড্রনটির ঘাঁটি নিউ মেক্সিকোর হলোম্যান এয়ার ফোর্স বেস জানিয়েছে যুদ্ধবিমানগুলো এ সপ্তাহের শুরুতে দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে যাত্রা করেছে ।

এক ওয়েবসাইট বিবৃতিতে বিমানবাহিনী জানিয়েছে এ বিমানগুলো বড় ধরনের কোন লক্ষ্যবস্তুতে হামলা করার জন্য লেজার নিয়ন্ত্রিত অস্ত্র ব্যবহার করতে সক্ষম।

প্রসঙ্গত এর আগের বছরগুলোতেও মার্কিন সেনাবাহিনী দক্ষিণ কোরিয়ায় নিয়মিতভাবে এ ধরনের বিমান পাঠিয়েছিল। পাশাপাশি বিমান বাহিনীর ২৫০ থেকে ৩০০ সদস্যকেও পাঠানো হয়েছিল দেশটিতে। তবে বিমান পাঠানোকে পারমাণবিক যুদ্ধের প্রস্তুতি হিসেবে উল্লেখ করে উত্তর কোরিয়া সবসময় এর সমালোচনা করে আসছে।