শ্রীলঙ্কায় বাসে বোমাহামলা, নিহত ৫
শ্রীলঙ্কার পশ্চিমাঞ্চলে শুক্রবার একটি যাত্রীবাহী বাসে বোমাহামলায় কমপক্ষে পাঁচ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩০ জন।
কলম্বোর ৩৬ কিলোমিটার দক্ষিণে নিত্তমবুয়া এলাকায় ওই হামলা হয়। ওই সময় বাসটিতে প্রায় ৮০ জন যাত্রী ছিলেন। হামলার দায়িত্ব কেউ স্বীকার করেনি।
দেশটির নিরাপত্তা দফতরের কর্মকর্তা মেজর উপালি রাজাপাকশা রয়টার্সকে বলেন, বিস্ফোরণে পুরো বাসটিতে আগুন ধরে যায়। পুলিশ কর্মকর্তা ডি ডাব্লিও প্রতাপানায়েকে জানান, এখন পর্যন্ত পাঁচ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। ঘটনার তদন্ত চলছে।
শ্রীলঙ্কার পশ্চিমাঞ্চলটি অপেক্ষাকৃত শান্ত। তবে দেশের উত্তর ও পূর্বাঞ্চলে তামিল টাইগারদের ঘাঁটি লক্ষ করে সেনা বাহিনীর হামলার ঘটনার পরপরই এ হামলা হল।
বৃহস্পতিবার বিদ্রোহী অধ্যুষিত নেড়–নকেনি এলাকায় মাইন বিস্ফোরণের জন্য সেনাবাহিনী ও এলটিটিই পরস্পরকে দায়ী করেছে। ওই বিস্ফোরণে দুই সরকারি কর্মচারী নিহত হন।
