২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তেজনা প্রশমনে আব্বাস -- হানিয়া মতৈক্য

ফিলিস্তিনে উত্তেজনা প্রশমনে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ও প্রধানমন্ত্রী ইসমাইল হানিয়ার মধ্যে মতৈক্য হয়েছে। রাস্তা থেকে হামাস ও ফাতাহ গ্র“পের বন্দুকধারীদের প্রত্যাহারেও সম্মত হয়েছেন উভয় নেতা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2007, 03:53 PM

Updated : 26 Apr 2022, 01:55 PM

শুক্রবার ইসমাইল হানিয়া গাজায় সাংবাদিকদের এ কথা বলেন। বৃহস্পতিবার রাতে বিষয়গুলো নিয়ে তাদের মধ্যে বৈঠকের কথাও জানান হানিয়া। তবে এ নিয়ে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস কোনো মন্তব্য না করলেও তার ঘনিষ্ঠরা বৈঠকের কথা স্বীকার করেছেন। গত দুই মাসে এটা দুই নেতার প্রথম বৈঠক।

ইসমাইল হানিয়া জানান, বৈঠকে রাস্তা থেকে দুই গ্র“পের সশস্ত্র কর্মীদের সরিয়ে নিয়ে পুলিশের হাতে নিরাপত্তার দায়িত্ব ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

মাহমুদ আব্বাস আগাম নির্বাচনের ঘোষণা দেওয়ার পরপরই ফিলিস্তিনে হামাস ও ফাতাহ গ্র“প রক্তাক্ত সংঘাতে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের আট জন নিহত হয়। 

এর আগেও একবার সহিংসতা অবসানে কার্যকর পদক্ষেপ গ্রহণে দুই নেতা সম্মত হন। কিন্তু সমঝোতার ২৪ ঘণ্টার মধ্যেই আবার সংঘাতে জড়িয়ে পড়ে দুই গ্র“প। ফলে এবারও নিঃসংশয় হতে পারছেন না ফিলিস্তিনিরা।

এদিকে মাহমুদ আব্বাস সমর্থিত ফাতাহ গ্র“পের নিরাপত্তা রক্ষীদের সামর্থ্য বাড়াতে যুক্তরাষ্ট্র ৮ কোটি ৬৪ লাখ ডলার অর্থ সাহায্য দেওয়ার ঘোষণা দিয়েছে। পশ্চিম তীর ও গাজায় নিরাপত্তা নিশ্চিত এবং শান্তি প্রক্রিয়ার রোড ম্যাপ এগিয়ে নেওয়ার স্বার্থেই এ অর্থ সাহায্য দেওয়া হচ্ছে বলে বলা হয়েছে।

হামাস ও ফাতাহ দ্বন্দ্বে পশ্চিমা দেশগুলো মাহমুদ আব্বাসকেই সমর্থন দিয়ে আসছে।