২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাদ্দামের ফাঁসির ভিডিওচিত্র তদন্ত করবে ইরাকি সরকার

বিশ্বব্যাপী তীব্র নিন্দা এবং ইরাকজুড়ে সুন্নিদের অব্যাহত বিক্ষোভের মুখে সাদ্দাম হোসেনের ফাঁসির ভিডিওচিত্রের বিষয়টি তদন্ত করার প্রতিশ্র“তি দিয়েছে ইরাকি সরকার।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2007, 10:06 PM

Updated : 26 Apr 2022, 01:55 PM

ইরাকি প্রধানমন্ত্রী নুরি আল-মালিকির এক সহকারী মঙ্গলবার বলেন, কঠোর নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও কিভাবে মোবাইল ফোন অথবা ক্যামেরা নিয়ে ফাঁসির দৃশ্য ধারণ করা এবং তা প্রচার করা হল সেটি তদন্ত করবে সরকার।

ওই ভিডিও টিভিতে প্রচারের সময় ঘটনাস্থলে উপস্থিত লোকজনকে শিয়া নেতা মুকতাদা আল-সদরের নামে শ্লোগান দিতে এবং সাদ্দাম হোসেনকে ধিক্কার জানাতে শোনা যায়। এর প্রতিবাদে বাগদাদ, মসুলসহ অন্যান্য শহরে মঙ্গলবার ব্যাপক বিক্ষোভ করেছে সুন্নিরা।

ইরাকি আইন মন্ত্রণালয়ের কর্মকর্তা খুদায়ের আল-খাউজি বলেন, “বিষয়টি তদন্ত করে দেখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।”

সাদ্দামের ফাঁসির প্রতিবাদেও সুন্নিরা মঙ্গলবার ইরাকের বিভিন্ন ব্যাপক বিক্ষোভ করে। প্রয়াত নেতার ছবিসহ ফেস্টুন ব্যানারে শোভিত মিছিলগুলোতে একইসঙ্গে ছিল বিক্ষোভ আর শোকের মাতম। বিক্ষোভকারীরা সাদ্দাম হোসেনকে ইরাকের মহান নেতা ও জাতীয় বীর হিসেবে হিসেবে বর্ণনা করে।